আটের দশক, মুক্তি পেয়েছিল রাজ কাপুরের কালজয়ী সৃষ্টি ‘রাম তেরি গঙ্গা ময়লি।’ ‘নীলাক্ষী’ মন্দাকিনীর মায়াবী নেশায় বুঁদ হয়েছিল হিন্দি ছবির দর্শক। এই ছবিতে অভিনয়ের পরই রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে যান। আর ঠিক সেই সময়ই তাঁর জীবনে নেমে আসে কালবৈশাখী! নাম জড়িয়ে যায় ‘মোস্ট ওয়ান্টেড’ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে। বলিউডের একজন নবাগতা নায়িকার সঙ্গে গ্যাংস্টারের যোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল মায়ানগরীর সিনেপাড়ায়। যুগলের একটি ছবি দেখে কার্যত তাজ্জব বনে গিয়েছিল বিনোদুনিয়া থেকে পুলিশ প্রশাসন। প্রায় চার দশকেরও বেশি সময় পর পুরনো তরজা নিয়ে নীরবতা ভাঙলেন প্রবীণ অভিনেত্রী মন্দিকিনী (Mandakini)।
আরও পড়ুন:
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, দাউদ ইব্রাহিমের সঙ্গে বিতর্কিত ছবির কারণে কেরিয়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিজের অবস্থান স্পষ্ট করে মন্দাকিনী জানিয়েছেন, দাউদের আমন্ত্রণে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কোনও সাক্ষাৎ করেননি। দুবাইয়ে একটি শোয়ে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। পরে শারজায় এক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেন। সেখানে দাউদের সঙ্গে হঠাৎ দেখা।

ছবিটি তখনই ক্যামেরাবন্দি করা হয়। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে মন্দাকিনীর অকপট স্বীকারোক্তি, তাঁকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও জল্পনা-কল্পনার ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। সেই বিতর্ক কেরিয়ারের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাঁর কথায়, সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। একজন শিল্পী হিসেবে কারও পরিচয় বা পটভূমির ভিত্তিতে মানুষ বাছাই করে কারও সঙ্গে কথা বলা মোটেই শোভনীয় নয়। প্রবীণ নায়িকা জানিয়েছেন, পেশাগত কারণেই দুবাই গিয়েছিলেন। তারপর ম্যাচ দেখেছিলেন।
তাঁর কথায়, “যে যা লিখতে চায়, যে যা বলতে চায়, তার ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। একজন শিল্পীকে হাজার হাজার মানুষের সঙ্গে দেখা করতে হয় এবং আমাদের কাছে সবাই সমান। সেখানে অনেক মানুষ একসঙ্গে ছিলেন। কাকে বেছে নেব আর কাকে বেছে নেব না? আমরা সেখানে একটি শো-এর জন্য গিয়েছিলাম। দাউদের আমন্ত্রণে যাইনি। বিষয়টি নিয়ে এত চর্চা হবে বুঝিনি।”

আরও বলেন, “এই বিতর্ক আমার জীবনে অনেক ক্ষতি করেছিল। পরে আমি বুঝতে পারি এধরনের বিষয়গুলো সামলানোর জন্য সেলিব্রিটিদের একটি টিম থাকা উচিত। তবে আমি সর্বত্র এই গুজব অস্বীকার করেছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মহালয়ার আগে কীভাবে কাটাবেন পিতৃদোষ, কবে থেকে শুরু পিতৃপক্ষ?
-
এবার এনসিপিআইতেও ব্রাত্য সুদীপ-কাকলিরা! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই ঘোষিত জাতীয় কমিটি, তুঙ্গে বিতর্ক
-
ঝকঝকে ক্যামেরা, একবার চার্জে চলবে ৩ দিন! প্যান্ডেল হপিংয়ে সস্তার এই ফোন সঙ্গে থাকা মাস্ট
-
গেরুয়া শিবিরে বসন্ত সমীরণ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে জেন জি উদ্বেগ কাটল বিজেপির!
-
আজ থেকেই বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস! বিধায়ক বললেন, ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’