Deepika Padukone

মাঝরাতে টলমল পায়ে শৌচালয়ে! গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন অনুভূতি? জানালেন হবু মা দীপিকা

বর্তমানে যেহেতু প্রেগন্যান্সির একেবারে অন্তিম পর্যায়ে রয়েছেন, তাই শুটিং থেকে বিরতি নিয়েছেন। এইসময়টা কেমনভাবে কাটছে? শনিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়ে সেই ঝলকই দেকালেন দীপিকা পাড়ুকোন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:০০

options
link
মাঝরাতে টলমল পায়ে শৌচালয়ে! গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন অনুভূতি? জানালেন হবু মা দীপিকা
গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন অনুভূতি? জানালেন হবু মা দীপিকা

গত এপ্রিল মাসেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বর্তমানে অভিনেত্রী গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ চিকিৎসার পরিভাষায় ‘থার্ড ট্রাইমেস্টার’-এর মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই শেষ তিন মাস কেমন কাটছে? মাঝরাতেই বা কেমন অনুভূতির মধ্য দিয়ে যেতে হচ্ছে? খবর দিলেন খোদ হবু সুপারস্টার মা।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, অক্টোবর মাসেই রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবে। দুয়ার জন্ম হয়েছিল গণপতি উৎসবের আবহে। এবার ফিসফাস,…

দীপিকা পাড়ুকোন বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। যদিও দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন নায়িকা, তবে এবারেও প্রথমবারের মতোই চুটিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। গোড়ার দিকে কাজ থেকেও বিরতি নেননি তিনি। শুধু সেটে নয়, আউটডোর লোকেশনে গিয়েও শুটিং করেছেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই পোল্যান্ডে গিয়ে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শুট সেরেছেন। কাজ ব্যতীত যদিও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে অন্তরালেই থেকেছেন, এমনকী স্বামী রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর প্রিমিয়ারেও যাননি তিনি। তবে বর্তমানে যেহেতু প্রেগন্যান্সির একেবারে অন্তিম পর্যায়ে রয়েছেন, তাই শুটিং থেকে বিরতি নিয়েছেন। এইসময়টা কেমনভাবে কাটছে? শনিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়ে সেই ঝলকই দেকালেন দীপিকা পাড়ুকোন।

Advertisement
Deepika Padukone shares a rare third-trimester pregnancy update.
দ্বিতীয়বার চুটিয়ে গর্ভাবস্থা উপভোগ করছেন দীপিকা

নায়িকার শেয়ার করা মজার ঝলকে ফুটে উঠেছে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যরাত যাপনের কথা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন অন্তঃসত্ত্বা নারী টলমল পায়ে মধ্যরাতে শৌচালয়ের দিকে যাচ্ছেন। যা গর্ভাবস্থার শেষ পর্যায়ের এক অত্যন্ত পরিচিত ও বাস্তব চিত্র। সেই ভিডিও ভাগ করে নিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেছেন দীপিকা। বলিউড মাধ্যম সূত্রে খবর, অক্টোবর মাসেই রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবে। দুয়ার জন্ম হয়েছিল গণপতি উৎসবের আবহে। এবার ফিসফাস, নবরাত্রির আবহেই নাকি নায়িকার সন্তানপ্রসবের দিনক্ষণ দেওয়া হয়েছে।

Advertisement
গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন অনুভূতি? জানালেন হবু মা দীপিকা

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.