Nargis Fakhri

খুনে অভিযুক্ত বোন, নার্গিসের ভ্রূক্ষেপই নেই! কাণ্ড দেখুন অভিনেত্রীর

নার্গিসের সোশাল মিডিয়া পোস্ট ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ১৩:৩৬

options
link
খুনে অভিযুক্ত বোন, নার্গিসের ভ্রূক্ষেপই নেই! কাণ্ড দেখুন অভিনেত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে খুন করেছেন। এমনই সংঘাতিক অভিযোগ উঠেছে নার্গিস ফকরির (Nargis Fakhri) বোন আলিয়া ফকরির বিরুদ্ধে। আর দিদিকে নার্গিসকে দেখুন, বোনকে নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই। উলটে নার্গিস এসব নিয়ে মুখ না খুলে, নিজের সিনেমা নিয়েই ব্যস্ত। হ্যাঁ, এমনটাই করলেন রকস্টার অভিনেত্রী।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউডের পর্দায় বহুদিন ধরে গায়েব তিনি। টুকটাক অবশ্য বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। এবার বহুদিন পর ‘হাউজফুল ৫’ ছবিতে অভিনয় করবেন নার্গিস। সম্প্রতি সেই ছবির প্রচারই করেছেন ইনস্টাগ্রামে। একটি ছবি পোস্ট করে নার্গিস লিখলেন, ”আমরা আসছি…।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nargis Fakhri (@nargisfakhri)

Advertisement

আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা আলিয়া ফকরি (Aliya Fakhri)। জোড়া খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, ৪৩ বছরের আলিয়ার জন্ম কুইনস এলাকাতেই। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তাঁর বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয় বলেই খবর।

জানা গিয়েছে, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে। তাঁরা অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এঁদের মধ্যে একজন নাকি আবার জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া। কিন্তু সেই সময় তাঁরা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গিয়েছে।

জেকবস যে এক বছর আগেই আলিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন সেকথা তাঁর মা-ও জানান। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। তবে স্টারের সঙ্গে যে জেকবের কোনও সম্পর্ক ছিল তা তিনি অস্বীকার করেছেন। জেকবের মায়ের দাবি, তাঁরা শুধুই বন্ধু ছিলেন। এদিকে আলিয়ার মায়ের দাবি, তাঁর মেয়ে নির্দোষ। তিনি জানান, আলিয়া অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি এমন কাজ করতেই পারেন না।

উল্লেখ্য, ‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’র মতো সিনেমা দিয়ে বলিউড সফর শুরু করেছিলেন নার্গিস। অভিনয়ে তেমন নজর কাড়তে না পারলেও তাঁর রূপমুগ্ধর সংখ্যা নেহাত কম নয়। এক সময় উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। ২০১৭ সালে দুজনের বিচ্ছেদ হয়। এর পর পরিচালক ম্যাট আলোনজোর প্রেমে পড়েন নার্গিস। অল্প সময়ে সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২৪ সালে অভিনেত্রীর একটিও সিনেমা মুক্তি পায়নি। তবে ২০২৫ সালে তাঁকে ‘হাউজফুল ৫’ সিনেমায় দেখা যাবে। তেলুগু সিনেমা ‘হরি হর বীরা মাল্লু’তেও অভিনয় করেছেন নার্গিস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.