Nushrratt Bharuccha

‘তুমি শুধু ব্রা পরে নেচেছ?’ নুসরতের ভিডিও দেখে প্রশ্ন অভিনেত্রীর মা-বাবার!

নুসরতের অভিনয় দেখে সম্প্রতি প্রশংসা করেছেন অক্ষয় কুমার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২১, ১৯:৩৯

options
link
‘তুমি শুধু ব্রা পরে নেচেছ?’ নুসরতের ভিডিও দেখে প্রশ্ন অভিনেত্রীর মা-বাবার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha) কিন্তু ধীরে ধীরে ভালই নজর কাড়ছেন। তার উপর সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছোড়ি’ ছবিতে নুসরতের অভিনয়ের প্রশংসা খোদ করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। দর্শকরা বেশ পছন্দ করেছে এই ছবি। নুসরত ভারুচার বৃহস্পতি এখন তুঙ্গে। কিন্তু এখনও নুসরত ভুলতে পারেননি, প্রথমবার সিনেমার পর্দায় তাঁকে দেখে কী কাণ্ডটাই না করেছিলেন তাঁর মা-বাবা।

Advertisement

সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানান, সবে তখন মুক্তি পেয়েছে ‘সোনি কি টিটু কি সুইটি’র একটি গান। যেখানে লাল রঙের ব্র্যালেট পরে সিনেপর্দায় রীতিমতো ঝড় তুলেছিলেন নুসরত। এরকম খোলামেলা পোশাকে নুসরতকে দেখে বলিউডে সেই সময় তুমুল গুঞ্জনও শুরু হয়েছিল। কিন্তু এই গান দেখেই নুসরতের মা, বাবা ও ঠাকুমা একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

[আরও পড়ুন: কবে বাঁধা পড়বেন সাতপাকে? বিয়ের মরশুমে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী]

নুসরতের কথায়, ‘খুব উৎসাহ নিয়েই গানটা দেখতে বসেছিলেন আমার মা, বাবা ও ঠাকুমা। গান শুরু হতেই তাঁরা একেবারে হতবাক। গান শেষ হওয়ার পর আমাকে মা ও ঠাকুমা প্রশ্ন করলেন, শুধু ব্রা পরে নেচেছ তুমি? নুসরতের কথায়, মায়ের মুখে এরকম কথা শুনে আমি চমকে উঠেছিলাম। পরে তাঁদের বোঝাই এটা ব্রা নয়। এটা ব্র্যালেট! তবে আমার কথায় খুব একটা স্বস্তি পাননি তাঁরা। বরং আমাকে একটু বাঁকা চোখেই দেখেছেন!’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nushrratt Bharuccha (@nushrrattbharuccha)

পরিচালক লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পঞ্চনামা’ (Pyar Ka Panchnama) ছবি থেকেই আলাদা করে নজর কেড়েছিলেন নুসরত। তবে কিছুটা হলেও টাইপ কাস্ট হয়ে পড়ছিলেন নুসরত। তবে এখন ধীরে ধীরে বলিউডে মাটি খুঁজে পাচ্ছেন নুসরত। নতুন নতুন চরিত্রের জন্য়ও পরিচালকদের থেকে ডাক পাচ্ছেন নুসরত ভারুচা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nushrratt Bharuccha (@nushrrattbharuccha)

[আরও পড়ুন: বিদেশ থেকে আসছে ফল, সবজি! ভিকি-ক্যাটরিনার বিয়ের মেনুতে কী কী থাকছে জানেন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.