Pori Moni

মাদককাণ্ড ভুলে এবার বাংলাদেশের সেরা অভিনেত্রীর সম্মান পেলেন পরীমণি

'বিশ্বসুন্দরী' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পরীমণি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২১, ২০:৩৫

options
link
মাদককাণ্ড ভুলে এবার বাংলাদেশের সেরা অভিনেত্রীর সম্মান পেলেন পরীমণি

সুকুমার সরকার, ঢাকা: মাদক মামলায় নাম জড়িয়ে গোটা বাংলাদেশে হইচই ফেলে দিয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী পরীমণি (Pori Mani)। প্রায় মাসখানেক হাজতবাস,এরপর তিনদফায় পুলিশ রিমান্ড,জামিন নানাকাণ্ডের মধ্যে পড়ে পরীমণিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এপার বাংলাতেও। তবে সেই বিতর্ক এখন অতীত। এখন তো তিনি বাংলাদেশের সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন। সম্প্রতি টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বিশ্বসুন্দরী’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পরীমণি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

Advertisement

২৪ অক্টোবর পাঁচতারা হোটেলে জন্মদিন উদযাপন করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Pori Moni)। এর কয়েকদিন পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আত্মসমর্পণ করে অবশেষে জামিন পেলেন তিনি । এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন পরীমণি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের ভারতে আসুক পাকিস্তানি শিল্পীরা, দুবাইয়ের অনুষ্ঠানে ইচ্ছাপ্রকাশ অরিজিৎ সিংয়ের]

পরীমণির নতুন আদালতে হাজিরা প্রসঙ্গে তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেত্রী স্থায়ী জামিন পেয়েছেন। কিন্তু আদালতের বদল ঘটলে জামিনে মুক্ত অভিযুক্তদের নতুন আদালতে হাজিরা দিতে হয়। এমনকী, নতুন ভাবে জামিনের আবেদন জানিয়ে তা মঞ্জুর করাতে হয়। এই কারণেই পরীমণিকে ফের আদালতে হাজিরা দিতে হয়েছিল।

Advertisement

অক্টোবর মাসের ৪ তারিখ সিআইডির পরিদর্শক কাজী মোস্তাফা কামাল আদালতে পরীমণির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। সেখানে অভিযুক্ত করা হয়েছে পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেনকেও। তবে বিচারক ছুটিতে থাকায় চার্জশিট গ্রহণের শুনানি হয়নি। আগামী ১৫ নভেম্বর অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছিল।

Pori Moni

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন মঞ্জুর করেন। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে ঢাকার বনানীর বাড়ি থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে এলিট ফোর্স র‌্যাব। এ সময় পরীমণির বাড়িতে বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায়। গ্রেফতার হন পরীমণি।

[আরও পড়ুন: বলিউডে সাম্রাজ্যের বিস্তৃতি, এবার নিজের নামে সিনেমা হল খুলছেন সলমন খান! ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.