সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বর মাসের ৪ তারিখ ছিল করবা চৌথ (Karwa chauth 2020)। করোনাকালেও (CoronaVirus) প্রায় গোটা বলিউড পালন করেছে এই উৎসব। সোশ্যাল মিডিয়ায় তার ছবি, ভিডিও-ও আপলোড করা হয়েছে। কিন্তু এবারে প্রীতি জিন্টার (Preity Zinta) ছবি আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার কারণও জানিয়েছেন অভিনেত্রী। দাবি করেছেন, জীবনের সবচেয়ে দীর্ঘ করবা চৌথ পালন করেছেন এবার।
কীভাবে? বলিউড তারকা হওয়ার পাশাপাশি IPL-এর কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) দলের অন্যতম মালকিন প্রীতি। করোনার (COVID-19) জেরে চলতি বছরের আইপিএলের আসর বসেছে দুবাইয়ে। টিমের অন্যতম মালকিন হিসেবে সেখানেই ছিলেন প্রীতি। এদিকে করবা চৌথে স্বামী জেন গুডএনাফের (Gene Goodenough) পাশেও থাকতে হত তাঁকে। পেশাগত দায়িত্ব শেষ করেই দুবাই থেকে লস অ্যাঞ্জেলসে (LA) পাড়ি দেন প্রীতি। লম্বা সফরের শেষে স্বামীর দেখা পান। হাজারও ক্লান্তি সত্ত্বেও সেজেগুজে পালন করেন করবা চৌথ। ভালবাসার প্রতিদান হিসেবে জেন স্ত্রীর গালে চুম্বন ছোঁয়া দিতে কার্পণ্য করেননি। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন প্রীতি।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: মিলিন্দের নগ্নতা কেন অপরাধ নয়? অশ্লীল ভিডিও শুটের দায়ে পুনমের গ্রেপ্তারিতে ক্ষুব্ধ নেটদুনিয়া]
নিজের পোস্ট করা ছবির ক্যাপশনে প্রীতি জানিয়েছেন, এতটা দূরত্ব অতিক্রম করে আসা তাঁর সফল হয়েছে। কারণ তিনি নিজের পতিপরমেশ্বরের দেখা পেয়েছেন। সকলকে শুভ করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন বংশোদ্ভূত জেন গুডেনাফকে বিয়ে করেন প্রীতি।
[আরও পড়ুন: করোনা কালে কীভাবে আলোর উৎসবে মাতবেন, জানালেন তৃণা-স্বস্তিকা-ঊষসী-নীল]
সর্বশেষ খবর
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়