১৮ জুলাই, শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল ‘রামায়ণ’-এর জাঁকজমকপূর্ণ ট্রেলার লঞ্চের (Ramayana Trailer) অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন পর্দার ‘রাম’ রণবীর কাপুর (Ranbir Kapoor )। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে বক্তব্য শুরুর আগেই ক্ষমা চেয়ে নেন কাপুরনন্দন। আসলে রণবীরের চোখে ছিল কালো চশমা। আর সেই কারণেই সকলের উদ্দেশে ক্ষমা প্রার্থনা করেন অভিনেতা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই শোনা যাচ্ছিল তিনি অসুস্থ। ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত রণবীর। চোখ লাল হয়ে ফুলে গিয়েছে। কন্যা রাহার থেকেই অভিনেতা সংক্রমিত হয়েছেন। সেই জল্পনা সত্যি করেই কালো চশমা পরে ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির রণবীর কাপুর। অসুস্থতা সত্ত্বেও একজন পেশাদার অভিনেতার মতো রণবীরের আচরণে মুগ্ধ ভক্তকুল। কেউ যেন তাঁকে ভুল না বোঝেন সেই আর্জিও করেন রণবীর কাপুর।

‘জয় শ্রী রাম’ ধ্বনিতে বক্তব্য রাখার আগে রণবীর বলেন, “নমস্তে, কালো চশমা পরে আসার জন্য প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চোখে সংক্রমণ হয়েছে। তবে আজকের এই শুভক্ষণে আমার হৃদয়জুড়ে রয়েছে শুধুই ভালোবাসা। তাই দয়া করে কিছু মনে করবেন না।” তাঁর এই বক্তব্যে করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রাণভরে আশীর্বাদ করেন সেখানে উপস্থিত প্রত্যেকে।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রণবীরের উপস্থিতিই এখন যেন ‘টক অফ দ্য টাউন’। এদিন দর্শক আসনে বসে থাকা প্রবীণ অভিনেতা অরুণ গোভিলের প্রতি সম্মান প্রদর্শন করেন রণবীর কাপুর। রামানন্দ সাগরের কালজয়ী ধারাবাহিক ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করে সকলের হৃদয়ে অমর হয়ে আছেন।
View this post on Instagram
কাপুরনন্দন শ্রদ্ধা নিবেদন করে বলেন, “প্রথমে আমি অরুণজির সম্পর্কে কিছু বলতে চাই।” রণবীরের কথা শুনেই দাঁড়িয়ে পড়েন এই প্রবীণ অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে আসন গ্রহণ করার অনুরোধ করেন ‘রাম’ রণবীর। এরপর তাঁর ভূঁয়োশি প্রশংসা করে অভিনেতা বলেন, “আপনি বহু বছর ধরে অত্যন্ত আন্তরিকতা ও মর্যাদার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ যারা দেখেছেন, তাঁরা সবাই আপনার অভিনয় থেকে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। আমি যদি শ্রী রামের চরিত্রে আপনার অভিনয়ের সামান্য অংশও ফুটিয়ে তুলতে পারি তাহলেই মনে করব আমার পরিশ্রম সার্থক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ