Ranbir Kapoor

গুলি খেয়েও বেপরোয়া রণবীর কাপুর! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর রক্তাক্ত লুকে ফেরালেন ‘অ্যানিম্যাল’ স্মৃতি

রেট্রো লুকে উন্মাদনার পারদ চড়ালেন রণবীর। দেখে প্রাক্তন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল বলছেন, 'আগুন'। কবে মুক্তি পাচ্ছে 'লাভ অ্যান্ড ওয়ার'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৬:৩২

options
link
গুলি খেয়েও বেপরোয়া রণবীর কাপুর! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর রক্তাক্ত লুকে ফেরালেন ‘অ্যানিম্যাল’ স্মৃতি
'লাভ অ্যান্ড ওয়ার'-এ রেট্রো লুকে রণবীর কাপুর

বছর দুয়েক ধরেই চর্চায় সঞ্জয় লীলা বনশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্য। কবে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War)? দেখার জন্য প্রায় চাতক পাখির দর্শক, অনুরাগীদের। প্রথমত, ভিকি কৌশল, রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাটের মতো দক্ষ তারকাদের উপস্থিতি, উপরন্তু একাত্তরের যুদ্ধের আঁধারে পিরিয়ড ড্রামা। অতঃপর সেই সিনেমা নিয়ে যে দর্শকমহলে বিশেষ কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। ঘোষণার পর থেকেই কাপুরনন্দনের লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপামর সিনেদর্শক। বৃহস্পতিবার সব জল্পনা, অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ রণবীরের লুক প্রকাশ্যে আনলেন বনশালি।

Advertisement

একে মেগাবাজেট ছবি, তার উপর ডাকসাইটে কাস্টিং। বিশেষ করে, ক্যাটরিনা কাইফের ‘প্রাক্তন-বর্তমান’ কে কাকে টেক্কা দেবেন ছবিতে? সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এবার রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর লুক ফাঁস হতেই ভিকি কৌশল বললেন,…

২৪ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত প্রচারঝলকে রেট্রো লুকে ধরা দিলেন অভিনেতা। পরনে হালকা রঙের পোলো টি-শার্ট। চোখে রোদচশমা। ‘স্লিকড-ব্যাক’ হেয়ারস্টাইল। ঠোঁটের ওপর সরু গোঁফ। নীল রঙের ভিন্টেজ হুড খোলা গাড়িতে রক্তাক্ত অবতারে দেখা গেল রণবীরকে। গুলি খেয়েও যেন বেপরোয়া। এক হাত থেকে অঝোরে রক্ত ঝরলেও আরেক হাত দিয়ে দৃঢ়ভাবে ধরে রেখেছেন গাড়ির স্টিয়ারিং। আর লক্ষ্মীবারের সকালে এহেন জাঁদরেল অবতারেই সিনেমহলে শোরগোল ফেললেন রণবীর কাপুর। যা দেখে অনুরাগীরা তো বটেই এমনকী সিনেবিশেষজ্ঞরাও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর হাজার কোটির ব্যবসার ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন। কেউ বা ‘অ্যানিম্যাল’-এর স্মৃতি আওড়ালেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranbir Kapoor’s bruised-arm vintage look from Love & War
রেট্রো লুকে উন্মাদনার পারদ চড়ালেন রণবীর।

বনশালির প্রযোজনা সংস্থার তরফে রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টার প্রকাশ্যে এনে জানানো হয়েছে, ‘সেই একই আভিজাত্য, সেই দাপট, সেই আবেগ!’ পাশাপাশি মুক্তির দিনক্ষণও জানানো হয়েছে। ২০২৭ সালের ২১ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে ‘লাভ অ্যান্ড ওয়ার’। সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামায় যে রণবীর কাপুর এবং ভিকি কৌশল যুদ্ধবিমান চালকের ভূমিকায় অভিনয় করছেন, সেখবর আগেই মিলেছিল। উপরন্তু, ক্যাবারে ডান্সারের চরিত্রে আলিয়া ভাট। স্বাভাবিকভাবেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকমহলের কৌতূহল প্রথম থেকেই তুঙ্গে। একে মেগাবাজেট ছবি, তার উপর ডাকসাইটে কাস্টিং। বিশেষ করে, ক্যাটরিনা কাইফের ‘প্রাক্তন-বর্তমান’ কে কাকে টেক্কা দেবেন ছবিতে? সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এবার রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর লুক ফাঁস হতেই ভিকি কৌশল বললেন, ‘আরকে,তুমি আগুন’।

Advertisement
Ranbir Kapoor in Sanjay Leela Bhansali’s Love & War avatar.
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ যুদ্ধ বিমানচালকের ভূমিকায় ভিকি-রণবীর। ছবি- এক্স হ্যান্ডেল

উল্লেখ্য, অতীতে ইতিহাস কিংবা সাহিত্যনির্ভর সিনেমা উপহার দিলেও, এই প্রথম যুদ্ধের আবহে গোলাগুলি-বারুদের সঙ্গে রোম্যান্সের আখ্যান দেখাবেন বনশালি।

এর আগে চলতি বছরের গ্রীষ্মকালীন বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন নির্মাতারা। তবে বিনোদুনিয়ায় কানাঘুষো, গত দু’বছরেও ম্যাগনাম অপাসের কাজ শেষ করতে পারেননি পরিচালক। কারণ বনশালি যে পর্দায় গল্প বলার ক্ষেত্রে ‘পারফেকশনিস্ট’ সেকথা কারও অজানা নয়। হাইভোল্টেজ পিরিয়ড ড্রামার ক্ষেত্রে বরাবর সময় নিয়ে দর্শকদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি। উল্লেখ্য, অতীতে ইতিহাস কিংবা সাহিত্যনির্ভর সিনেমা উপহার দিলেও, এই প্রথম যুদ্ধের আবহে গোলাগুলি-বারুদের সঙ্গে রোম্যান্সের আখ্যান দেখাবেন বনশালি। সেই প্রেক্ষিতেই এই ম্যাগনাম ওপাসের ক্ষেত্রেও খানিক সময় নিচ্ছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.