দীর্ঘ দু’দশকের অপেক্ষায় পড়ল যতি চিহ্ন। ২০ বছর পর বড় পর্দায় অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) পুর্নমিলন! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে পুরনো জুটির প্রত্যাবর্তনের কথা কানাঘুষো শোনা যাচ্ছিল। সাম্প্রতিক খবর, এবার জুটি হিসেবে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন ‘বান্টি অউর বাবলি’ ওরফে রানি ও অভিষেক।
আরও পড়ুন:
২০০৭ সালে ‘লাগা চুনারি মে দাগ’-এর পর আর কখনও পর্দায় তাঁদের দেখা মেলেনি। তবে শাহরুখের ‘কিং’এ জুটির প্রত্যাবর্তন দেখতে সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করবেন তা বলাই বাহুল্য। গোড়ার দিকে শোনা গিয়েছিল সুহানা খানের মায়ের ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। কিন্তু, এক সর্বভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমের খবর মোতাবেক, অভিষেকের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।

আবার এমনও শোনা যাচ্ছে, খল চরিত্রে দেখা যেতে পারে অমিতাভপুত্রকে। ‘কভি আলবিদা না কহেনা’, ‘ব্যাস ইতনা সা খাওয়াব হ্যায়’-এর মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করে হিট জুটি হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। মাঝে লম্বা বিরতি, ২০ বছর পর নতুন মোড়কে পুরনো জুটির রসায়ন দর্শক মনকে কতটা প্রভাবিত করে সেটাই দেখার।
#ASKSRKতে ভক্তরা শাহরুখকে তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে নানা প্রশ্ন করেন। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এক্স হ্যান্ডেলের এই সেশনে এক অনুরাগী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে শাহরুখের পুর্নমিলনে উচ্ছ্বাস প্রকাশ করেন। জানতে চান রানির সঙ্গে অভিনীত প্রিয় সিনেমার নাম কী?

কিং খানের কৌশলী জবাব, ‘সিনেমা আর সিনেমার বাইরে রানিকে আমি খুব ভালোবাসি।’ অপর এক ভক্ত আবার শাহরুখের সঙ্গে দীপিকার জুটি দেখতে অত্যুৎসাহী। ‘কিং’ ছবিতে যুগলকে দেখতে উদগ্রীব সেই ভক্তের সঙ্গে শাহরুখের রসিকতা, ‘মি টু।’ যার বাংলা তর্জমা করলে হয়, আমিও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’