Lalit Modi Biopic

আইপিএল কেলেঙ্কারির ‘ধুরন্ধর’ ললিত মোদির বায়োপিকে রণবীর সিং, নেপথ্যে তাবড় প্রযোজক

লন্ডনে রণবীর-মোদির গোপন সাক্ষাৎ। বায়োপিক নিয়ে কী আলোচনা হয়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৩:৩৭

options
link
আইপিএল কেলেঙ্কারির ‘ধুরন্ধর’ ললিত মোদির বায়োপিকে রণবীর সিং, নেপথ্যে তাবড় প্রযোজক
'ধুরন্ধর' ললিত মোদির বায়োপিকে রণবীর সিং, নেপথ্যে কোন প্রযোজক?

আইপিএল কেলেঙ্কারির জেরে গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ থেকে ফেরার ললিত মোদি। ২০১০ সালে আর্থিক দুর্নীতির দায়ে ভারত থেকে পালিয়ে লন্ডনে যান। বর্তমানে সেখানেই সাম্রাজ্যের শামিয়ানা খাটিয়ে বহাল তবিয়তে রয়েছেন! গত জুন মাসেই লন্ডনে মোদি-রণবীরের গোপন সাক্ষাতের খবর পাওয়া যায়। বিনোদুনিয়ায় ফিসফাস, ‘পলাতক’ ললিত মোদির বায়োপিকে (Lalit Modi Biopic) অভিনয়ের জন্য নাকি মরিয়া হয়ে উঠেছিলেন রণবীর সিং! সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ার পথে।

Advertisement

সূত্রের খবর, ছবির কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চিত্রনাট্য লেখার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, আইপিএল কেলেঙ্কারিতে ফেরার ললিত মোদির বর্ণময় জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তোলার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ললিতের জীবন যে ঘটনাবহুল, নিঃসন্দেহে সেকথা বলা যায়। কারণ তিনি যেমন জীবনে সাফল্যের সিংহাসনের স্বাদ পেয়েছেন, তেমনই তাঁর ব্যবসার কৌশলীও বরাবর চর্চায় থেকেছে। শুধু কি তাই? নানাবিধ বিতর্কের জেরে সংবাদ শিরোনামেও থেকেছেন মোদি। আর ললিতের এহেন ঘাত-প্রতিঘাতের কাহিনিই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে সাজিদের প্রযোজনা সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’। সূত্রের খবর, ছবির কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চিত্রনাট্য লেখার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। খবর, লেখক-প্রযোজক স্নেহা রাজানি এই ছবির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন। মাসকয়েক আগে ললিত মোদি নিজেই জানিয়েছিলেন সেকথা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“রণবীর আমাকে বলেছিলেন- কেরিয়ারে যদি কোনও রোলে অভিনয়ের সাধ থেকে থাকে, তাহলে সেটা হল আইপিএল কমিশনার ললিত মোদির চরিত্র। আমি প্রস্তাব দিইনি, ও নিজেই আগ্রহ দেখিয়েছিল,…”

Sajid Nadiadwala to produce Lalit Modi biopic
ললিত মোদির বায়োপিকে রণবীর সিং!

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা দিয়েছে, “ললিত মোদীর জীবনে এত বৈচিত্র্যময়, যে সেখানে অনেক কিছু অন্বেষণ করার সুযোগ রয়েছে। বড় পর্দায় এই গল্প বলার মূল উদ্দেশ্যই হল, সংবাদ শিরোনামের আড়ালে থাকা ব্যক্তি ললিত মোদিকে জনসমক্ষে তুলে ধরা।” যদিও এই সিনেমা পরিচালনার দায়িত্বে কে? কারাই বা অভিনয় করছেন? সেসব এখনও আলোচনা স্তরে। গত জুন মাসে এক সাক্ষাৎকারে ললিত মোদি জানিয়েছিলেন, একসময় রণবীর সিং তাঁর চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন। যার জন্যে গোপনে দেখাও করেছেন ‘ধুরন্ধর’ অভিনেতা। তিনি বলেন, “রণবীর আমার বায়োপিকে অভিনয় করতে চান। উনি নিজে লন্ডনে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। আমিও চাই রণবীরই আমার চরিত্রে অভিনয় করুক। তবে প্রশ্ন হল, ওঁর হাতে সময় আছে কিনা! কারণ রণবীর এখন অনেক বড় তারকা।”

Advertisement
Ranveer Singh reportedly considered for Lalit Modi biopic role
রণবীর সিংয়ের কেরিয়ারের বৃহস্পতি তুঙ্গে

কীভাবে লন্ডনে গোপনে সাক্ষাৎ হয়? এপ্রসঙ্গে ললিত জানান, আগে আমি রণবীরকে চিনতাম না! ওঁর সঙ্গে তার আগে কোথাও দেখাও হয়নি আমার। যদিও ওঁর স্ত্রী দীপিকার সঙ্গে আলাপ ছিল। তো একদিন হঠাৎ একটা ফোন পেলাম যে- রণবীর নাকি আমার সাথে দেখা করতে চান। দু’বছর আগে আমার সঙ্গে দেখা করার জন্যে উনি লন্ডনেও এসেছিলেন। রণবীর আমাকে বলেছিলেন- কেরিয়ারে যদি কোনও রোলে অভিনয়ের সাধ থেকে থাকে, তাহলে সেটা হল আইপিএল কমিশনার ললিত মোদির চরিত্র। আমি প্রস্তাব দিইনি, ও নিজেই আগ্রহ দেখিয়েছিল। ও দুর্দান্ত অভিনেতা। ‘ধুরন্ধর’-এ দারুণ অভিনয় করেছেন।” তাহলে কি নিজের বায়োপিকে রণবীর সিংকেই চূড়ান্ত করেন তিনি? এপ্রসঙ্গে ‘পলাতক’ ললিত জানান, “এখন আর রণবীর আমার চরিত্রে অভিনয় করতে চান কিনা- সেটা জানি না। তবে বছর দুয়েক আগে আমার লন্ডনের বাড়িতে বসেই ওঁর সঙ্গে বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছিলাম। যেটার কাজ এখনও চলছে। আরেকটু সময় দরকার।” অদূর ভবিষ্যতে কি তাহলে ‘ধুরন্ধর’ ললিত মোদির ভূমিকায় দেখা যাবে সুপারস্টার সিংকে? এমন জল্পনা যখন তুঙ্গে, এর মাঝেই প্রযোজনা সংস্থার চিত্রনাট্যে শান দেওয়ার এল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.