Samay Raina on Alpha

‘আলফা’ ম্যাজিক ফিকে হতেই আলিয়ার পাশে সময়, সিনেমাহল বুকিং করে স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন

৩ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে 'আলফা'। নারীকেন্দ্রীক স্পাই থ্রিলার দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শক ও সমালোচকমহলে। এমতাবস্থায় আলিয়া ভাট ও শর্বরীকে সমর্থন করতে বিশেষ পদক্ষেপ নিলেন ইনফ্লুয়েন্সার সময় রায়না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৯:১৭

options
link
‘আলফা’ ম্যাজিক ফিকে হতেই আলিয়ার পাশে সময়, সিনেমাহল বুকিং করে স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন
'আলফা'র স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সিনেমাহল বুক করলেন সময় রায়না

যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে প্রথম নারীকেন্দ্রিক গোয়েন্দা সিনেমা ‘আলফা’ (Alpha)। অতীতে যশরাজের স্পাই ইউনিভার্সের নায়িকা হিসেবে দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডবানিরা কখনও ‘লাস্যে’ আবার কখনও বা অস্ত্রধারী শত্রুবিনাশিনী অবতারে মুগ্ধ করেছেন। তবে এই প্রথমবার দুই নারীর হাতে সাবমেশিনগান, গ্রেনেড ধরিয়ে রণক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। টিজার-ট্রেলারে উন্মাদনা, প্রতীক্ষার পারদ চড়ালেও বক্স অফিসে ধরাশায়ী। পয়লা দিনের হিসেবে অনেকটাই পিছিয়ে ‘আলফা’ আলিয়া। নজিরবিহীন অগ্রিম টিকিট বুকিং হলেও ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শক ও সিনে সমালোচকদের। এমতাবস্থায় সতীর্থদের সমর্থনে বিশেষ ভূমিকা পালন করলেন ইনফ্লুয়েন্সার ও কৌতুকশিল্পী সময় রায়না (Samay Raina)।

Advertisement

আলিয়া ও শর্বরীর মনের জোর বাড়াতে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহ বুক করে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবসা করেছেন। প্রসঙ্গত, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর নতুন সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আলিয়া ও শর্বরী। প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য দুই নায়িকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান সময় রায়না।

Advertisement
Alia Bhatt And Sharvari Alpha Collects 1.75 Crore In Advance Bookings
‘আলফা’

ইনস্টা হ্যান্ডেলে আনুষ্ঠানিক বিবৃতিতে লিখেছেন, ‘আগামীকাল আমি মুম্বইয়ে ‘আলফা’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি। আমি সম্পূর্ণ একটি থিয়েটার বুক করেছি এবং আমার প্রি-সেল তালিকায় যাঁরা নিবন্ধিত আছেন তাঁদের মধ্যে ২৫০ জনকে হোয়াটসঅ্যাপে টিকিট পাঠাব।’

Advertisement
সময় রায়নার পোস্ট

আরও লেখেন, ‘এটা শুধু আলিয়া ও শর্বরীর প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট্ট প্রচেষ্টা। ওঁরা দু’জন আমার শোয়ের প্রথম পর্বে এসেছিলেন যা সত্যিই দারুণ ব্যাপার। ওদের দু’জনকেই অনেক ভালোবাসি এবং ছবিটি দেখার জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত। আগামীকাল দেখা হবে।’

আলিয়ার প্রশংসায় করণ

আলফা মুক্তির পর পরিচালক-প্রযোজক করণ জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার প্রশংসা করেছেন। আলিয়া-শর্বরীর সমর্থনে তিনি লেখেন, ‘যখন প্রেক্ষাগৃহে দর্শক টানা বড় চ্যালেঞ্জ তখন ‘আলফা’ দারুণ উদ্যোগ। এই ছবি প্রমাণ করে দর্শক অনলাইন নেতিবাচকতার ঊর্ধ্বে এবং তাঁরাই প্রকৃত যোদ্ধা।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.