বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাসের পর মাস সহবাস, অথচ সাতপাকে ঘোরার কথা শুনলেই বিরক্ত! প্রাক্তন কুস্তিগির তথা ‘মহাভারত’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অভিনেতা সৌরভ গুরজারের (Saurav Gurjar) বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন জনৈক যুবতী। সেই অভিযোগের ভিত্তিতেই সৌরভের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ। শেষমেশ মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে আটক করে হায়দরাবাদ ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে সৌরভ গুরজারকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
আরও পড়ুন:
সম্পর্ক চলাকালীন সৌরভ গুরজার জানান যে, তিনি বিবাহিত। তা সত্ত্বেও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে স্ত্রীর মর্যাদা দেবেন এবং আমার সঙ্গে সংসার পাতবেন।” কিন্তু বিয়ের কথা উঠতেই দূরত্ব তৈরি করে নিতেন ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অভিনেতা।
‘মহাভারত’-এ ভীমের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সৌরভ গুরজার। পাশাপাশি রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’ ছবিতে তাঁকে ‘জোর’ চরিত্রেও দেখা গিয়েছিল। পুলিশের জারি করা লুকআউট সার্কুলারের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্য থেকে ফেরার সময়ে সেপ্টেম্বর রাতে মুম্বই বিমানবন্দরে তাঁকে আটক করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। এরপর পুলিশের একটি দল তাঁকে হায়দরাবাদে নিয়ে যায়। সেখানে ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে অভিনেতাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ঠিক কী অভিযোগ ওই যুবতীর? বলিউড মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অগস্ট গাচিবাউলি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর দাবি, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তাঁর আলাপ। এরপর ওই বছরেরই ২৫ ডিসেম্বর তাঁদের প্রথম দেখা হয়। আমেরিকা নিবাসী হওয়ার সুবাদে ‘লং ডিসটেন্স রিলেশনশিপে’ ছিলেন তাঁরা।

ওই অভিযোগকারিণীর দাবি করেন যে, “সম্পর্ক চলাকালীন সৌরভ গুরজার জানান যে, তিনি বিবাহিত। তা সত্ত্বেও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে স্ত্রীর মর্যাদা দেবেন এবং আমার সঙ্গে সংসার পাতবেন।” কিন্তু বিয়ের কথা উঠতেই দূরত্ব তৈরি করে নিতেন ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অভিনেতা। অভিযোগনামায় ওই যুবতী এও জানান যে, “সৌরভ আমাকে ফোন বা সোশাল মিডিয়ায় ব্লক করে দিতেন এবং কিছু না বলেই উধাও হয়ে যেতেন। যার জেরে আমি মানসিক হয়রানি, যন্ত্রণা এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এমনকী সৌরভের সঙ্গে থাকার জন্য মার্কিন মুলুকের চাকরি ছাড়ার পর আমি আমার কর্মসংস্থানও হারিয়েছি। ভারতে যৌথভাবে ব্যবসা শুরু করার প্রলোভন দেখিয়ে সৌরভ আমাকে বিদেশের চাকরি ছাড়তে রাজি করিয়েছিলেন। একসঙ্গে পথ চলার আশায় হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতিগুলো রাখেনি সৌরভ।” এরপরই পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। যার ভিত্তিতে সম্প্রতি প্রাক্তন কুস্তিগির তথা অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে এহেন অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তবে ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস