Sohini Sarkar

হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!

হবু সন্তানের নামের ভাবনার নেপথ্যে লুকিয়ে শোভনের কোন ভাবনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:২৪

options
link
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!
মা-বাবা হলেন সোহিনী শোভন। ছবি: সোহিনীর ফেসবুক

খুব শিগগিরি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। বেলুড়ে শ্বশুরবাড়িতে অভিনেত্রীর সাধভক্ষণের জমজমাট অনুষ্ঠানের মুহূর্ত ভাগ করে নিতেই ভালোবাসায় ভেসেছেন সোহিনী। এই মুহূর্তে আট মাসের গর্ভবতী সোহিনী। কিন্তু, পেশাদারিত্বের কোনও সমঝোতা করতে নারাজ। উদ্দীপনায় এতটুকু ভাঁটা পড়েনি। নতুন ছবির প্রচারে সর্বত্র সদাহাস্য সোহিনীর উপস্থিতি সকলের প্রশংসা কুড়াচ্ছে। মানসী সিনহা পরিচালিত নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’র প্রচারে এসে অন্তঃসত্ত্বাকালীন সময়ের নানান অভিজ্ঞতা, মিষ্টি অনুভূতি ভাগ করার পাশাপাশি জানিয়ে দিলেন হবু সন্তানের নামও ঠিক করে ফেলেছেন শোভন। কী নাম রেখেছেন হবু বাবা?

Advertisement

সোহিনীর বেবি বাম্প আগলে শোভন, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এরকমই এক আদুরে পোস্টে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। এরপরই সোহিনীর গর্ভকালীন প্রতিটি মুহূর্তের খুটিনাটি জানতে অত্যুৎসাহী অনুরাগীরা। সোহিনীও ভক্তদের বিন্দুমাত্র নিরাশ করছেন না। নতুন ছবির প্রচারে এসে জীবনের এই নতুন জার্নির নানান অনুভূতি ভাগ করে নিচ্ছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হবু মা-আর সন্তানের শোভন কতটা দায়িত্ববান সেটা তো আগেই জানিয়েছেন সোহিনী। ‘বেগুনি রঙের আলো’র প্রচারে এসে বলে দিলেন, জুনিয়রকে নাকি ‘টুল’ বলে ডাকবেন শোভন। সোহিনীর কথা শুনে উপস্থিত সকলে হেসে আকুল। এ আবার কেমন নাম! তবে শোভনের ভাবনার নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন সোহিনী।

Advertisement

নামটা শুনে প্রথমে নিজেও অবাক হয়েছিলেন সোহিনী। কিন্তু, শোভনের মতে, টুলের উপর ভর দিয়ে উঁচুতে ওঠা যায়। সেক্ষেত্রে আবার হবু মায়ের পালটা যুক্তি, তাহলে তো মই বা সিঁড়িও হতে পারে। পরিচালক মানসী সিনহা মজা করে বলেন, “এর চেয়ে ছোট আর কোনও নাম খুঁজে পাওয়া সম্ভব ছিল না বোধহয়!” সঙ্গে সঙ্গে সোহিনীর রসিকতা, মেয়ে হলে বোধহয় ‘টুলি’ হয়ে যাবে।

ব্যক্তিজীবনের মজার অভিজ্ঞতার ঝুলি উপুর তো করে দিলেন, এদিকে দিদি শাশুড়ি অর্থাৎ শোভনের ঠাকুমার ভয়ে বুক দুরুদুরু। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে নিয়ে আগাম আলোচনা মোটেই পছন্দ নয় তাঁর। যদি জানতে পারেন বউমা সোহিনী প্রকাশ্যে এসব বলেছেন তাহলে আর রক্ষে নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.