Taslima Nasrin

শহরে দুই ‘নির্বাসিত’র মিলন! স্বপন দাশগুপ্তর ‘খোলা হাওয়া’য় ভাসলেন লেখিকা-গায়িকা

মুক্ত শহর যে কীভাবে বাঙালির মিলনক্ষেত্র রচনা করতে পারে, তারই সাক্ষী রইল 'সংবাদ প্রতিদিন'।

অরিঞ্জয় বোস
অরিঞ্জয় বোস

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৩:৩৯

options
link
শহরে দুই ‘নির্বাসিত’র মিলন! স্বপন দাশগুপ্তর ‘খোলা হাওয়া’য় ভাসলেন লেখিকা-গায়িকা
'খোলা হাওয়া'র মঞ্চে তসলিমা-বরণ গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর। রবিবার, ২ আগস্ট, কলকাতার তাজবেঙ্গলে

দীর্ঘ ১৯ বছর পর ফিরেছেন তাঁর প্রিয় ‘মুক্ত’ শহর তিলোত্তমায়। স্বাভাবিকভাবে স্বনামে প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) ঘিরে উৎসব তো হবেই। রবিবার তাজবেঙ্গলে সেই প্রেক্ষিতেই ‘খোলা হাওয়া’র আয়োজন। মূল উদ্যোক্তা সংস্কৃতিমনস্ক অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের উপস্থিতিতে মহানগরীতে আরও এক মহামিলন ঘটে গেল এই অবসরে। স্বপনবাবু একমঞ্চে মেলালেন দুই ‘নির্বাসিত’ তসলিমা নাসরিন ও লগ্নজিতা চক্রবর্তীকে (Lagnajita Chakraborty)। রবিবাসরীয় অনুষ্ঠানে সেটাই হয়ে উঠল আকর্ষণের মূল কেন্দ্র।

Advertisement

তসলিমাকে মঞ্চে বরণ করে নিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ডেকে নিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে। কিন্তু কেন লগ্নজিতা? ঠিক দু’বছর আগে আর জি কর আন্দোলনের সময় এই প্রতিভাময়ী গায়িকাকে তৎকালীন রাজ্য সরকারের নির্দেশে অলিখিতভাবে ‘ব্যান’ করা হয়। ঘটনাচক্রে তসলিমাও দীর্ঘসময় ‘রাজরোষে’র জেরে কলকাতার বাইরে। ছাড়তে হয়েছিল প্রিয় শহর কলকাতা। আরও এক সরকারের নির্দেশে তিনি ‘নিষিদ্ধ’। কোথায় যেন দুটি বিন্দু একজায়গায় এসে মিশে যায়। সেটি মিলিয়ে দিলেন স্বপনবাবু।

Taslima Nasrin honoured at a special programme in Kolkata
স্বপন দাশগুপ্তর ‘খোলা হাওয়া’র উদ্যোগে তসলিমার জন্য বিশেষ অনুষ্ঠান, ছবি: ফেসবুক

বাঙালির যে কোনও সামাজিক অনুষ্ঠানে অতিথিকে বরণ করে নেওয়াই রীতি। এদিন সবাইকে অবাক করে তসলিমাকে মঞ্চে বরণ করে নিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ডেকে নিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে। কিন্তু কেন লগ্নজিতা? ঠিক দু’বছর আগে আর জি কর আন্দোলনের সময় এই প্রতিভাময়ী গায়িকাকে তৎকালীন রাজ্য সরকারের নির্দেশে অলিখিতভাবে ‘ব্যান’ করা হয়। ঘটনাচক্রে তসলিমাও দীর্ঘসময় ‘রাজরোষে’র জেরে কলকাতার বাইরে। ছাড়তে হয়েছিল প্রিয় শহর কলকাতা। আরও এক সরকারের নির্দেশে তিনি ‘নিষিদ্ধ’। কোথায় যেন দুটি বিন্দু একজায়গায় এসে মিশে যায়। সেটি মিলিয়ে দিলেন স্বপনবাবু। এমন ‘খোলা হাওয়া’ আর কোন মঞ্চেই বা বইতে পারে! তসলিমা বলেন, “কলকাতায় এই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।”

Advertisement
West Bengal Minister Swapan Dasgupta honours Taslima Nasrin
অনুষ্ঠানের মাঝে লেখিকার সঙ্গে একান্ত আলাপচারিতায় মন্ত্রী স্বপন দাশগুপ্ত, ছবি: ফেসবুক

এদিনের অনুষ্ঠানে এই ইতিহাসের সাক্ষী থাকলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, শিল্পপতি হর্ষ নেওটিয়া, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। প্রকৃত অর্থেই এই মঞ্চকে ‘খোলা হাওয়া’য় পরিণত করলেন তাঁরা। মুক্ত শহর যে কীভাবে বাঙালির মিলনক্ষেত্র রচনা করতে পারে, তার সাক্ষী থাকলাম এদিন সন্ধ্যায়।

Advertisement
Lagnajita Chakraborty welcomes Taslima Nasrin in Kolkata
তসলিমার জীবনী নিয়ে তৈরি ‘নির্বাসিত’ সিনেমার পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় একফ্রেমে। ছবি: ফেসবুক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.