Subhashree Ganguly-Mimi Chakraborty

একদশক বাদে রাজের সঙ্গে মিমির ছবি, ‘তাণ্ডব’-এর শুটিং শুরু হতেই কী বার্তা শুভশ্রীর?

রাজের সঙ্গে 'তাণ্ডব' শুরু করলেন মিমি চক্রবর্তী। শুটের পয়লা দিনে কী বললেন 'নিবেদক' শুভশ্রীর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:১৮

options
link
একদশক বাদে রাজের সঙ্গে মিমির ছবি, ‘তাণ্ডব’-এর শুটিং শুরু হতেই কী বার্তা শুভশ্রীর?
'তাণ্ডব'-এর শুটিং শুরু হতেই মিমিকে বার্তা শুভশ্রীর

রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) যে সিনেমা করতে চলেছেন, সেখবর দিন কয়েক আগেই ‘ধূমকেতু’র মতো আছড়ে পড়েছিল টলিপাড়ায়। ‘তাণ্ডব’-এর সুবাদেই একদশক বাদে রাজ-মিমির একসঙ্গে কাজ। যে সিনেমার নিবেদক আবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বুধবার সেই ছবিরই শুটিং শুরু করলেন মিমি। আর সেট থেকে ক্ল্যাপস্টিক হাতে সেখবর ভাগ করে নিতেই মিমিকে বিশেষ বার্তা শুভশ্রীর।

Advertisement

মান-অভিমান, তিক্ততাকে অতীত করে বাংলা সিনেইন্ডাস্ট্রির স্বার্থে সম্পর্কের সমীকরণ ঝালিয়ে নিয়েছেন অনেক তারকাই। এবার ১১ বছর বাদে টলিউডকে নতুন সিনেমা উপহার দিতে প্রযোজক-পরিচালক রাজের সঙ্গে হাত মেলালেন মিমি চক্রবর্তী। 

২০২৬ যেন ফিল্ম ইন্ডাস্ট্রির অতীত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সময়। পুজোর পর্দায় যখন দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে অনুরাগীমহলের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে, তখন এমন আবহেই এগারো বাদে জুটি বাঁধলেন রাজ-মিমি। বাংলার সিনেদর্শকের কাছে এ যেন পরমপ্রাপ্তি। কারণ প্রযোজক-পরিচালক রাজের সঙ্গে জুটি বেঁধে এযাবৎকাল ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। শেষবার ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। তারপর পেরিয়েছে একদশক। মান-অভিমান, তিক্ততাকে অতীত করে বাংলা সিনেইন্ডাস্ট্রির স্বার্থে সম্পর্কের সমীকরণ ঝালিয়ে নিয়েছেন অনেক তারকাই। এবার ১১ বছর বাদে টলিউডকে নতুন সিনেমা উপহার দিতে প্রযোজক-পরিচালক রাজের সঙ্গে হাত মেলালেন মিমি চক্রবর্তী।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ‘তাণ্ডব’-এর সেট থেকে ছবির লুকে ধরা দেন নায়িকা। পরনে সবুজ সালোয়ার। ক্ল্যাপস্টিকের আড়ালে দীপ্তিময় চাহনি। হালকা মেকআপ। ছোট্ট টিপ। নেপথ্যে টিমটম করে জ্বলছে বাল্বের আলো। এহেন আবহেই স্পষ্ট ‘তাণ্ডব’ সিনেমাটি যে রহস্য-রোমাঞ্চকর হতে চলেছে। আর মিমি পোস্ট ভাগ করে নিতেই শুভেচ্ছা জানিয়ে শুভশ্রীর মন্তব্য, ‘ভীষণ ভীষণ খুশি’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

অতীত যাই হোক, মিমি-শুভশ্রী কিন্তু বিগত বছরগুলিতে একে-অপরের প্রতি সৌজন্য বজায় রেখেছেন। ইউভান এবং ইয়ালিনীর জন্মের পর তাঁদের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী। আবার মিমির জন্মদিনে পালটা ফুলের তোড়া, কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী। যেখানে লেখা ছিল ইউভান-ইয়ালিনীর নাম। পঁচিশ সালে এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য আবার একফ্রেমে ধরা দিয়ে অনুরাগী শিবিরের ‘উল্লাস’ বাড়িয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অতীতের মান-অভিমান যদিও অনেক আগেই ঝেড়ে ফেলেছিলেন, তবে বছরখানেক আগে দুই অভিনেত্রীর সম্পর্কে যতিচিহ্ন পড়ার পর থেকে মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য একফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি-শুভশ্রী। তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। সেই পরিণত বন্ধুত্বের পাল তুলেই তাণ্ডব-এর জন্য মিমিকে শুভেচ্ছা শুভশ্রীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.