সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা, অ্যায়সি হুঁ ল্যায়লা, হার কোয়ি চাহে মুঝসে মিলনা আকেলা’। তবে জিনাত আমান নন, গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন লাস্যময়ী সানি লিওন। যাঁকে দেখেই চোখের পাতা থমকে যাবে বর্তমান প্রজন্মের। আর সঙ্গে নিজস্ব ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’ লুকে হাজির শাহরুখ। বুধবার মুক্তি পেল রইসের এই আইটেম সং।

১৯৮০-তে জিনাত আমন অভিনীত ‘কুরবানি’ সিনেমার ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা’ গানটারই রিমেক ভার্সন এটি। তবে জিনাত আমনের সঙ্গে তুলনা না টানাই বোধহয় ভালো। এখানে সানি হাজির নিজস্ব ক্যারিশ্মায়। এটাই শাহরুখের সঙ্গে সানির প্রথম স্ক্রিন শেয়ার। তাই এই আইটেম নাম্বার মুক্তি পাওয়ার পর রইস নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা যে আরও বেশ কিছুটা বাড়বে তা বলাই বাহুল্য। দেখুন সেই গানের ভিডিও।
গানে সানির নাচ আর শাহরুখের লুক খানিকটা ‘ডন’ এর শাহরুখের সামনে করিনার ‘ইয়ে মেরা দিল প্যায়ার কা দিওয়ানা’ আইটেম নাম্বারের কথা মনে করিয়ে দিচ্ছে। রইসে শাহরুখের ভূমিকাও খানিকটা ডনের মতই। তবে এই ডন সেই ডন নয়। যাকে পুলিশ খুঁজছে। এখানে শাহরুখ একজন অপরাধী হওয়ার পাশাপাশি ধুরন্ধর ব্যবসায়ীও।

সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!