সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) ছাড়লেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রেমিকাকে।
Mumbai: Rhea Chakraborty has been summoned by the NCB tomorrow to join the investigation in #SushantSinghRajput death case. https://t.co/Dwarwj2Jyz
Advertisement— ANI (@ANI) September 6, 2020
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে ইতিমধ্যেই রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী (Showik Chakraborty), সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্ত এবং হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে (Samual Miranda) গ্রেপ্তার করেছে NCB। গ্রেপ্তার করা হয়েছে করণ অরোরা, আব্বাস লাখানি, জায়েদ ভিলাত্রা, আবদুল বসিত ও কেইজান ইব্রাহিমকেও। রবিরার সকালে রিয়ার বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সকালেই রিয়াকে সমন দেওয়া হয়। সাড়ে দশটা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়। শোনা গিয়েছে, সৌভিক, স্যামুয়েল এবং দীপেশের সঙ্গে বসিয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিয়া এবং সৌভিকের হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাট নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের সামনে সৌভিককে দিয়ে মাদক আনানোর কথা নাকি স্বীকার করে নিয়েছেন রিয়া। তবে সেই মাদক সুশান্তের জন্যই আনানো হত না অন্য কারও জন্য, সে বিষয়ে কিছু জানাননি রিয়া। সোমবার রিয়াকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ড্রাগ দিতে চেয়েছিলেন কঙ্গনা! অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের পুরনো সাক্ষাৎকার ঘিরে চাঞ্চল্য]
ইতিমধ্যেই রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে তাঁর গ্রেপ্তারির জল্পনা প্রসঙ্গে মন্তব্য করেছেন, “উইচ-হান্টের এই খেলায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হতে তৈরি। যদি কাউকে ভালবাসা অপরাধ হয়, তাহলে তিনি এর পরিণাম ভুগতে তৈরি। নিরপরাধ হয়েও তিনি বিহার পুলিশ, সিবিআই, ইডি, এনসিবি কোনও মামলায় আদালতে অগ্রিম জামিনের জন্য আরজি জানাননি।”
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআইয়ের (CBI) বিশেষ দল। রবিবার DRDO গেস্ট হাউসে সুশান্তের দিদি মীতু সিংকে (Mitu Singh) ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। শোনা গিয়েছে, AIIMS-এর ফরেনসিক রিপোর্ট আসার পরই সুশান্ত মামলায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Maharashtra: #SushantSinghRajput‘s sister Mitu Singh leaves DRDO guest house in Mumbai. https://t.co/Av96VS6XVH pic.twitter.com/gnftPlF5tD
— ANI (@ANI) September 6, 2020
[আরও পড়ুন: টলিউডে নতুন জুটি, ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিতে অভিনয় করছেন ঋত্বিক-তুহিনা]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের