Roshni Bhattacharyya

নীল সমুদ্রকে সাক্ষী রেখে স্বামীকে ঠোঁটঠাসা চুমু! মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী রোশনি

এক সময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করেছেন রোশনি। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' ছবিতে কাজ করেছেন। তারপর দীর্ঘদিন বিরতি নেন তিনি। বহুদিন পর 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। যদিও এই ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে যান। আপাতত আর কোনও কাজ করছেন না তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ২০:৩০

options
link
নীল সমুদ্রকে সাক্ষী রেখে স্বামীকে ঠোঁটঠাসা চুমু! মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী রোশনি
অন্তঃসত্ত্বা অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ছবি: সোশাল মিডিয়া

পিছনে নীল সমুদ্র। নোনা জলরাশিকে সাক্ষী রেখে স্বামীকে ঠোঁটঠাসা চুমু। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সুসংবাদ শুনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

Advertisement

এক সময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করেছেন রোশনি। পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে কাজ করেছেন। তারপর দীর্ঘদিন বিরতি নেন তিনি। বহুদিন পর ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। যদিও এই ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে যান। আপাতত আর কোনও কাজ করছেন না তিনি। কাজ সামলে গত ২০২২ সালে ব্যক্তিগত জীবনে থিতু হন অভিনেত্রী। বিয়ে করেন। তুর্য সেনের সঙ্গে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য়ের বয়স প্রায় চার বছর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই মুহূর্তে বেড়াতে গিয়েছেন রোশনি। থাইল্যান্ডে স্বামীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে গিয়ে দাম্পত্যের দুষ্টুমিষ্টি মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করেন রোশনি। সেখানেই জানান, দুই থেকে তিন হওয়ার কথা। স্বামীকে ঠোঁটঠাসা চুমু দিয়ে সুখবর জানান তিনি। অন্তঃসত্ত্বা রোশনি আবার কাজে ফেরেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

Advertisement

সাম্প্রতিক অতীতে এমন ব্যতিক্রমী পদ্ধতিতেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন অভিনেত্রী রূপসা। দীপিকা পাড়ুকোন প্রথম সন্তানের হাতে প্রেগন্যান্সি কিট দিয়ে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা অনুরাগীদের জানান। অভিনেত্রী পূজাও সম্প্রতি ব্যতিক্রমী উপায়েই মা হওয়ার খবর জানিয়েছিলেন। আবার কোয়েল মল্লিকও প্রথম সন্তানকে সঙ্গে নিয়েই সুখবর শোনান। তাতে মুগ্ধ হয়ে যান অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.