Bigg Boss Bangla

সকালে ‘ডোন্ট টাচ মি’, রাতে রোম্যান্স, শৌচালয়ে নন্দিনীকে জাপটে ধরে চুমু রাজবীরের! তারপর?

Rajveer-Nandini: সৃজলা আউট, নন্দিনী ইন? 'বিগ বস বাংলা'র রোমিওর কীর্তিতে তোলপাড়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৮:০৫

options
link
সকালে ‘ডোন্ট টাচ মি’, রাতে রোম্যান্স, শৌচালয়ে নন্দিনীকে জাপটে ধরে চুমু রাজবীরের! তারপর?
রাজবীর-নন্দিনীর এহেন সমীকরণ কিন্তু মোটেই ভালো চোখে নিচ্ছেন না সৃজলা!

সময় যত গড়াচ্ছে বদলে যাচ্ছে ‘বিগ বস বাংলা’র অন্দরের সমীকরণ। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিযোগীদের হাইভোল্টেজ ড্রামা থেকে রগরগে রোম্যান্সে খেলা জমে ক্ষীর। এবার দর্শকমহলের আতশকাচে রাজবীর-নন্দিনীর (Rajveer-Nandini) মাখোমাখো রসায়ন। ‘বিগ বস’ (Bigg Boss Bangla)-এর ঘরে প্রেম-রোম্যান্স, সম্পর্ক ভাঙার গল্প নতুন নয়। হিন্দি সংস্করণে এহেন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তবে ‘বিগ বস বাংলা’র দূর্গে পা রেখেই খেলা ঘুরিয়ে দিয়েছেন রাজবীর দে। মডেল-অভিনেতার এহেন প্রেম-প্রেম বাতিক নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কি ‘ফ্লার্ট’ অস্ত্রেই ট্রফি জেতার ফন্দি এঁটেছেন? এবার সৃজলা গুহকে অতীত করে নন্দিনী দত্তর সঙ্গে রাজবীরের রসায়ন জমে ক্ষীর।

Advertisement

‘রোমিও’ বলেন, প্রাক্তন এক প্রেমিকা তাঁর সঙ্গে প্রতারণা করার পর প্রতিশোধ নেওয়ার জন্য সে-ও চিট করেছিল। তবে গত দু’বছর ধরে কোনও সম্পর্কে তিনি জড়াননি। নন্দিনী এও জানতে চান যে রাজবীর কোনও মেয়ের সঙ্গে কথা বলেন কিনা?

শৈশবের যাবতীয় খুটিনাটি থেকে প্রেম-ভালোবাসা নিয়ে পরস্পরের মতামত ভাগ করে নেওয়া, ‘বিগ বস বাংলা’র দূর্গে এইমুহূর্তে বিশেষভাবে নজর কাড়ছে তাঁদের রসায়ন। রাজবীর নন্দিনীকে জানায়, বড় হয়ে নিজের টাকায় কীভাবে শখপূরণ করেছেন তিনি। প্রেম নিয়েও দু’জনের মধ্যে গল্প জমে উঠে। মডেল-অভিনেতা জানান, তিনি এখন কাউকে ডেট করছেন না। প্রত্যুত্তরে ‘কনে দেখা আলো’ অভিনেত্রীও নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেন। পালটা যখন নন্দিনী জানতে চান যে, রাজবীর কাউকে ধোঁকা দিয়েছেন কিনা? উত্তরে ‘রোমিও’ বলেন, প্রাক্তন এক প্রেমিকা তাঁর সঙ্গে প্রতারণা করার পর প্রতিশোধ নেওয়ার জন্য সে-ও চিট করেছিল। তবে গত দু’বছর ধরে কোনও সম্পর্কে তিনি জড়াননি। নন্দিনী এও জানতে চান যে রাজবীর কোনও মেয়ের সঙ্গে কথা বলেন কিনা? পালটা মডেল-অভিনেতা জানান, কথা বললেও কোনও সিরিয়াস সম্পর্কে তিনি নেই। রাত-বিরেতে ‘বিগ বস’-এর ঘরে এভাবেই জমে ওঠে রাজবীর-নন্দিনীর গল্প। যা দেখে দর্শকে প্রশ্ন, সকালেই ‘ডোন্ট টাচ মি’ বলে চিৎকার করার পর রাতে আবার এহেন রোম্যান্স! হচ্ছেটা কী?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rajveer and Nandini’s romantic moments in Bigg Boss Bangla
সকালে ‘ডোন্ট টাচ মি’, রাতে রাজবীর-নন্দিনীর রোম্যান্স

আসলে সাম্প্রতিক পর্বে ‘আমাকে ছোঁবে না’ বলে রাজবীরের উপর চিৎকার করতে শোনা যায় নন্দিনীকে। এরপরই রাতে আলতো স্বরে গুনগুনিয়ে দু’জনকে গল্প করতে দেখা যায়। শুধু কি তাই? বাথরুম পরিষ্কার টাস্কের মাঝেই নজর কাড়ে দু’জনের কথোপকথন। ক্যাপ্টেন সোহিনী পালকে নিয়ে কথা চলছিল তাঁদের। কারণ সোহিনী ক্যাপ্টেন হওয়ার পরই তাঁর সঙ্গে ঝামেলায় জড়ান রাজবীর দে। কথার মাঝেই শৌচালয়ের সামনে আচমকা নন্দিনীকে জড়িয়ে ধরে ‘রোমিও’ বলেন, ‘তুমি আছো তাই মাথাটা ঠান্ডা থাকছে।’ শুধু কি তাই? নন্দিনীকে একাধিকবার চুমুও খেতে দেখা যায় তাঁকে। যদিও এবার আর ‘ডোন্ট টাচ মি’ বলে সরিয়ে দেননি অভিনেত্রী। আর রাজবীর-নন্দিনীর এহেন সমীকরণ কিন্তু মোটেই ভালো চোখে নিচ্ছেন না সৃজলা। দর্শকও ‘বিগ বস’-এর ঘরে এহেন হাইভোল্টেজ ড্রামায় মজে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.