Salman Khan

বিগ বসের ঘরে হৃদরোগে আক্রান্ত সলমন! হইচই শুরু হতেই কেন ক্ষমাপ্রার্থী ভাইজান?

শিক্ষা দিতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন সলমন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৫:২৫

options
link
বিগ বসের ঘরে হৃদরোগে আক্রান্ত সলমন! হইচই শুরু হতেই কেন ক্ষমাপ্রার্থী ভাইজান?
বিগ বসের সেটে সলমন। ছবি: সোশাল মিডিয়া

সন্তানের জন্মের পর শারীরিক গঠন নিয়ে ক্রমাগত কটাক্ষের শিকার ক্যাটরিনা কাইফ। বিগ বসের ঘরে নাম না করেই ‘প্রাক্তন’-এর ঢাল হয়ে দাঁড়ালেন সলমন। ভাইজানের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীমহল থেকে ইন্ডাস্ট্রির সতীর্থরা। কিন্তু, গণ্ডগোল বাঁধল ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ প্রোমো ঘিরে। বিভ্রান্তি তৈরি হতেই ক্ষমা চাইলেন সলমন।

Advertisement

প্রোমোতে দেখা যাচ্ছে বুক হাত দিয়ে যন্ত্রণায় কাতর সলমন মাটিয়ে লুটিয়ে পড়েছেন। ভাইজানের আচমকা এই শারীরিক পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন শোয়ের প্রতিযোগীরা। প্রোমো দেখে কতপালে চিন্তার ভাঁজ ভাইজানভক্তদের। সোশাল মিডিয়ায় এই ক্লিপ ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, হৃদরোগে আক্রান্ত সলমন? বিগ বসের ঘরের প্রতিযোগী কাজি তৌকিরকে শিক্ষা দিয়ে গিয়ে তাঁর কাছেই বুমেরাং হয়ে ফিরে এল!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশদে ব্যাখ্যা করে ভাইজানের বার্তা, ‘ঈশ্বরের কৃপায় আমার স্বাস্থ্যের কোনও সমস্যা নেই। বিগ বসের প্রোমো যেভাবে এডিট করা হয়েছে তা উচিত হয়নি। পুরো বিষয়টি এমন দেখাচ্ছে যেন আমি ঘরের মধ্যে কাজি যা করেছিল, সেটাই করছি। আমি শুধু কাজিকে বোঝাতে চেয়েছিলাম যে সে যা করেছিল তা ভুল ছিল। কারণ সে তাঁর অসুস্থতাকে বিনোদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বিশেষ করে যখন ঘরের পনেরো জন সদস্য জানতেনই না যে সে অভিনয় করছে। ওঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। প্রোমোটি যেভাবে এডিট করা হয়েছে, তার জন্য দুঃখিত। মনে হয়, শোয়ের প্রচারে এটাই তাদের ফরম্যাট। তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’

Advertisement

কী করেছিলেন কাজি তৌকির? একটি টাস্কের পর তিনি এমনভাবে ওষুধ চাইছিলেন যা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল ঘরের সদস্যরা। সকলে চিন্তিত হয়ে পড়লে ‘বিগ বস’ তাঁকে মেডিক্যাল রুমে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু, সেখানে পৌঁছতেই একেবারে চাঙ্গা! কাজি চিকিৎসককে জানান আদতে তাঁর কোনও সমস্যাই হয়নি।

সলমনের পোস্ট

স্বীকার করেন খেলার অংশ হিসেবে অভিনয় করছিলেন মাত্র। এর পিছনে অবশ্য কাজির একটা মহৎ উদ্দেশ ছিল, দর্শককে বিনোদন দেওয়া। কিন্তু, মনোরঞ্জনের জন্য এরকম মিথ্যা নাটক মোটেই পছন্দ হয়নি সলমনের। তাই কাজিকে বোঝাতে চেয়েছিলেন অসুস্থার নাটক করলে বা বিনোদনের উপকরণে পরিণত করলে বাকিদের মনের উপর কী প্রভাব পড়তে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.