The Eken Kerala e Kurukshetra Teaser

একেনের কেরল অভিযানে অপারেশন সিঁদুর যোগ! টিজার মুক্তিতে বাড়ছে উন্মাদনা

কেরালায় গিয়ে কোন বিপদের মুখে পড়বেন একেন, সেই উত্তরের জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দর্শককে একটু ধৈর্য তো ধরতেই হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৭:৪২

options
link
একেনের কেরল অভিযানে অপারেশন সিঁদুর যোগ! টিজার মুক্তিতে বাড়ছে উন্মাদনা
'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র'-এর টিজারের ঝলক

কথায় বলে, গোয়েন্দা যেখানেই যান, রহস্য তার পদাঙ্ক অনুসরণ করে পিছু নেয়। একেন্দ্র সেনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। কাজের অবসরে দুই সঙ্গীকে নিয়ে কোথায় হাওয়াবদল করবেন, তা নয়, ঠিক উপদ্রবের মতো উড়ে এসে জুড়ে বসে নতুন কেস। এবার কেরালায় একেনগিরি। সেখানেই এবার সদলবলে কুরুক্ষেত্র বাঁধাবেন ‘একেন্দ্র সেন’ অনির্বাণ চক্রবর্তী। এবার পুজোয় ‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু তা বললে অত্যুক্তি হবে না। চরিত্রদের প্রথম ঝলকের পর এবার মুক্তি পেল দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমার টিজার।

Advertisement

সেই সহজ-সরল স্বভাবসিদ্ধ ভঙ্গিমার আড়ালে একেনের তীক্ষ্ণ বুদ্ধি। পরিস্থিতি যতই জটিল হোক না কেন চেনা ভঙ্গিতেই রহস্যের সমাধানে অঙ্গীকারবদ্ধ একেন। তবে কেরালার সফর পূর্ববর্তী অভিযানগুলির তুলনায় আরও অনেক বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। এক মিনিট ৩৪ সেকেণ্ডের টিজারজুড়ে রয়েছে সেই আভাস। ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-এর অন্যতম আকর্ষণ বেশ কিছু নতুন মুখ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
একেনের চরিত্ররা

গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেনের মতো ইন্ডাস্ট্রির তাবড় তারকারা। টিজারে রয়েছে অপারেশন সিঁদুরের যোগ! ষড়যন্ত্রকারী, আতঙ্কবাদীদের পরবর্তী হামলার থেকে কী করে একেনবাবু দেশকে রক্ষা করেন সেটাই দেখার। কেরালায় গিয়ে কোন বিপদের মুখে পড়বেন একেন, সেই উত্তরের জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দর্শককে একটু ধৈর্য তো ধরতেই হবে।

Advertisement

কেরলের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি এই সিনেমার অন্যতম আকর্ষণ তা বলাই বাহুল্য। বাপি বাবু এবং প্রমথ হিসেবে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। ইরফান ফাজিলের চরিত্রে ধরা দেবেন ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। দীপার চরিত্রে রাইমা সেন। প্রথমবার তিনি একেন-ফিল্মে।

একেনের চরিত্রদের ঝলক

মিহির সেনের চরিত্রে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কে।অন্যান্য বারের তুলনায় এবারের অভিযান অভিনব। একেনবাবু তথা অনির্বাণ চক্রবর্তীর কথায়, “এবারের একেনবাবুর অভিযান সম্পূর্ণ আলাদা। এর আগে একেন বিভিন্ন জায়গায় গিয়েছে। কিন্তু, ‘কেরালায় কুরুক্ষেত্র’ অভিনব হতে চলেছে। এবারের রহস্যের বিস্তার আরও বেশি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.