রাজ্যের অনুরোধে এবং কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার ঋণের ক্ষেত্রে নাম নথিভুক্তকরণ এবং প্রিমিয়াম নেওয়ার সময়সীমা বাড়াল। রাজ্যকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে, চলতি বছরের খরিফ মরসুমে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় সমস্ত জেলায় ফসলের জন্য ঋণগ্রহীতা এবং এখনও ঋণ নেননি এমন সমস্ত কৃষকরা সময়বৃদ্ধির এই সুযোগ পাবেন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হওয়া, প্রতিকূল আবহাওয়া। তৃণমূলস্তরে বিভিন্ন পরিচালনগত সমস্যা থাকায় চলতি মরসুমে কৃষকদের নাম নথিভুক্তকরণের হার কম হয়েছে। এমনটাই কেন্দ্রকে জানায় রাজ্যগুলি। এরপরই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করে। দীর্ঘ টালবাহানা পর বাংলায় এই প্রকল্প শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গ বা রোগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সহায়তা প্রদান করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এ ছাড়াও কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কৃষকরা ঋণ তাঁদের আলাদা করে আবেদন করতে হয়। সরাসরি এই প্রকল্পের আওতায় আসেন। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি হলে প্রশাসন ক্ষতির পরিমাণ নির্ধারণ করে। অবশ্য তার কিছু মাপকাঠি আছে। সেই শর্তগুলি পূরণ করলেইস ক্ষতিপূরণ পাওয়া যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা