বাইকে আলাদা সিট নয় আরোহীর, দুর্ঘটনা রুখতে নয়া নির্দেশিকা

বিশেষ ইঞ্জিনের দু’চাকায় এমন নির্দেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৭, ০৯:৫৪

options
link
বাইকে আলাদা সিট নয় আরোহীর, দুর্ঘটনা রুখতে নয়া নির্দেশিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত্রতত্র গর্ত। বেঙ্গালুরুর রাস্তাঘাট যেন মরণফাঁদে পরিণত হয়েছে। পথের আতঙ্কে বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা। প্রাণহানি রুখতে এবার অন্যরকম দাওয়াই কর্নাটক সরকারের। ১০০ সিসির নিচে মোটরবাইকে কোনও আরোহীকে নেওয়া যাবে না। দুর্ঘটনা এড়াতে এমনই নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

Advertisement

[ভারতীয় বায়ুসেনাকে অত্যাধুনিক ড্রোন বিক্রিতে রাজি আমেরিকা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিত্যনতুন মডেল চলে আসার পর বাজারে ১০০ সিসির মোটরবাইক বেশ কিছু দিন ধরে পিছু হটেছে। দূষণের কারণে এ ধরনের বাইকের সংখ্যা এমনিতেই কম। তবে এ ধরনের বাইকে চেপে উদ্যান নগরীতে ঘোরার পরিকল্পনায় রাশ টানতে চলেছে কর্নাটক সরকার। সম্প্রতি একাধিক কারণে বাইক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে দক্ষিণের এই রাজ্যে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে চালক নন, দুর্ঘটনার কবলে পড়ছেন আরোহীরা। পরিবহণ দপ্তর খবর নিয়ে জানতে পারে মূলত ছোট ইঞ্জিনের গাড়ির আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই প্রবণতা রুখতে প্রশাসন ঠিক করেছে, ১০০ সিসির নিচের দুচাকায় কোনও আরোহী তোলা যাবে না। এই নির্দেশকার মাধ্যমে ঘুরিয়ে বাইক প্রস্তুতকারক সংস্থাগুলিকেও বার্তা দেওয়া হয়েছে। তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে ১০০ সিসির বাইক তৈরি করলে চালকের স্বাচ্ছন্দ্যের প্রয়োজন। আলাদা সিটের কোনও দরকার নেই। পরিবহণ কমিশনার বি দয়ানন্দ জানান, বর্তমান ১০০ সিসি ইঞ্জিন মোটরবাইকের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়। তবে মোটরভেহিকেলস আইনে বেশ কিছু সংশোধন আনা হয়েছে।

Advertisement

[গো-রক্ষায় আলাদা বাহিনী তৈরি করতে চলেছে উত্তরাখণ্ড সরকার]

সম্প্রতি কর্নাটকের মাইসুরুতে দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু নিয়ে বিমা সংস্থা মামলা করেছিল। তারপরই জানা যায় মূলত দুর্ঘটনার শিকার হচ্ছেন এধরনের কম সিসি যুক্ত বাইকের আরোহীরা। প্রশাসনের কাছে আদালত এব্যাপারে বেশ কিছু প্রস্তাব পাঠায়। তারপর পরিবহণ দপ্তর আলোচনা করে বেশ কিছু নির্দেশিকা ঠিক করে। সিদ্ধান্ত হয় ১০০ সিসির কম মোটরবাইকে কোনও আরোহীকে চড়তে দেওয়া হবে না। তবে প্রশাসনের এই পদক্ষেপে দক্ষিণের রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের বক্তব্য সরকার আসল সমস্যার সমাধান না করে অহেতুক কিছু বিধিনিষেধ এনেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.