Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Durgapur

এলাকা দখল নিয়ে দুর্গাপুরে বৃহন্নলাদের গোষ্ঠী সংঘর্ষ, বাংলাদেশ থেকে এসে ‘ব্যবসা’?

এক গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, অন্য গ্রুপের বৃহন্নলারা বাংলাদেশের নাগরিক। দুর্গাপুরে এসে তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন।

সনাতন গড়াই
সনাতন গড়াই

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৯:০৩

link
সনাতন গড়াই
সনাতন গড়াই

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৯:০৩

options
link
এলাকা দখল নিয়ে দুর্গাপুরে বৃহন্নলাদের গোষ্ঠী সংঘর্ষ, বাংলাদেশ থেকে এসে ‘ব্যবসা’? zoom
দু'পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। নিজস্ব ছবি।
Advertisement

পাণ্ডবেশ্বরে এলাকা দখলকে কেন্দ্র করে বৃহন্নলাদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। বচসা গড়াল হাতাহাতিতে, তারপর রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। অভিযোগ, সংঘর্ষের মাঝে ছুরিও চালানো হয়। এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, অন্য গ্রুপের বৃহন্নলারা বাংলাদেশের নাগরিক। দুর্গাপুরে এসে তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। 

অভিযোগ, অন্ডাল এলাকার বৃহন্নলা এবং পাণ্ডবেশ্বর এলাকার বৃহন্নলাদের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে টানাপোড়েন চলছিল। সেই বিবাদকে ঘিরেই রবিবার ফের দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতিতে গড়ায়। এরপরই শুরু হয় ব্যাপক গন্ডগোল। একে অপরের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এমনকি সংঘর্ষের সময় ছুরি চালানোর অভিযোগও উঠেছে। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পর দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ঘটনার খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং গ্রেপ্তারের দাবি উঠেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.