সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকার বাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে গিয়ে গুলি চালাল যুবক৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জখম হননি কেউই৷ তবে প্রেমিকার পরিজন এবং প্রতিবেশীদের গণধোলাইতে মৃত্যু হল যুবকের৷ নৃশংসতার সাক্ষী উত্তরপ্রদেশের গোরক্ষপুর৷ ঘটনায় প্রেমিকার পরিবারের মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷
[ আরও পড়ুন: জোর করে চাপিয়ে দেওয়া হবে না হিন্দি, আশ্বাস বিদেশমন্ত্রীর]
প্রেমিকার সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাবেন ভেবেছিলেন যুবক৷ তাই তরুণীর বাড়িতে গিয়ে উঠেছিলেন৷ রাতের অন্ধকারে প্রেমালাপও শুরু করেছিলেন৷ কিছুক্ষণের মধ্যে ঘনিষ্ঠ হয়ে একে-অপরের কাছে চলে আসেন, শুরু হয় শরীরী খেলা৷ ঠিক সেই সময়ে ঘরে ঢুকলেন তরুণীর দাদা৷ কী করবেন কিছুই বুঝে ওঠার ক্ষমতাও তখন যেন হারিয়ে গিয়েছিল যুবকের৷ তরুণীর দাদা চিৎকার করতে শুরু করেন৷ বোনকে বকাঝকাও করতে থাকেন৷ দিকভ্রান্তের মতোই পকেটে হাত চলে যায় যুবকের৷ বন্দুক বের করে নেন৷ গুলি চালাতে থাকেন৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউই জখম হননি৷ তবে গভীর রাতে গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায় প্রতিবেশীদের৷ তারাও জড়ো হয়ে যান৷ ততক্ষণে ওই যুবককে প্রেমিকার পরিজন-প্রতিবেশীরা ঘিরে ধরেছেন৷ তরুণীর বাধা অগ্রাহ্য করেই শুরু হয় বেধড়ক মারধর৷ মাটিতে ফেলে কেউ লাঠি আবার কেউ ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে৷ ব্যাপক মারে মাথায় চোট পান ওই যুবক৷ রক্তে সারা শরীর প্রায় ভিজে যায় তাঁর৷ অজ্ঞান হয়ে যান প্রহৃত যুবক৷ তখন ঘটনাস্থলে জড়ো হওয়া ব্যক্তিরা যুবককে উদ্ধার করেন৷ স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে৷ বেশ কিছুক্ষণ চিকিৎসাও হয় আক্রান্তের৷ তবে শেষরক্ষা হয়নি৷ যুবক মারা গিয়েছেন বলেই জানান চিকিৎসকেরা৷
[ আরও পড়ুন: আদালতের নির্দেশে এবার মানুষের মতো সব অধিকার পাবে পশুরাও]
এই ঘটনায় স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে৷ পুলিশ আধিকারিক সুনীল গুপ্তা বলেন, ‘‘প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে যায় যুবক৷ তার জেরে এত বড় কাণ্ড ঘটেছে৷ নিহত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তরুণীর বাবা, দাদা-সহ মোট ছজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷’’ মর্মান্তিক ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে৷
সর্বশেষ খবর
-
দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?