Karnataka

অধ্যাপকের সঙ্গে প্রেমের গুজব! ঘর থেকে উদ্ধার ডাক্তারি ছাত্রীর দেহ

পড়াশোনার সূত্রে কলেজে এক অধ্যাপকের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল ছাত্রীর। স্বাভাবিকভাবে তাঁদের কথাও হতো। এই নিয়ে সহপাঠীরা রটিয়ে দেন নিকিতার সঙ্গে অধ্যাপকের প্রেমের সম্পর্কে রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ২০:০৮

options
link
অধ্যাপকের সঙ্গে প্রেমের গুজব! ঘর থেকে উদ্ধার ডাক্তারি ছাত্রীর দেহ
প্রতীকী ছবি।

অধ্যাপকের সঙ্গে প্রেম! গুজব ছড়িয়ে দিয়েছিলেন সহপাঠীরা। তাতেই চরম সিদ্ধান্ত নিলেন ডাক্তারি পড়ুয়া তরুণী। ঘর থেকে উদ্ধার দেহ। পরিবারে অভিযোগ সহপাঠী কটূক্তি, আলোচনা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তাঁদের মেয়ে। সহপাঠীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে কর্নাটকে। মৃত তরুণীর নাম নিকিতা এম ইউ। তিনি কর্নাটকের (Karnataka) মল্লডিহালির একটি আয়ুর্বেদিক কলেজের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার সূত্রে কলেজে এক অধ্যাপক চিকিৎসক রাজুর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। তাঁদের কথাও হতো। এই নিয়ে সহপাঠীরা রটিয়ে দেয় নিকিতার সঙ্গে অধ্যাপকের প্রেমের সম্পর্কে রয়েছে। তাতেই ভেঙে পড়েন ছাত্রী। দীর্ঘদিন তিনি অবসাদেও ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করা হয়। তাঁকে পড়াশোনায় মনসংযোগ করতে বলা হয়। অবসাদ থেকে বেরিয়েও আসছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কলেজে নিকিতা ও তাঁর অধ্যাপককে নিয়ে গুজনের শেষ ছিল না। কলেজে যেতেই নিকিতাকে বিরিক্ত করা হত বলে দাবি পরিবারের। এই আবহে বুধবার সকালে নিকিতার নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ছাত্রী ও অধ্যাপকের সম্পর্ককে বদনাম করে কলেজে গুজব রটিয়ে দেওয়ার ঘটনায় অবসাদের শিকার হয়ে তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.