আপনি কি সোনা-রুপোয় বিনিয়োগ করার পরিকল্পনা করছেন বেশ কয়েক সপ্তাহ ধরে? কেবল দাম কমার জন্য অপেক্ষা করছিলেন? আপনার জন্য দারুণ খবর রয়েছে। আজ, বৃহস্পতিবার সোনা ও রুপো অনেকটাই সস্তা হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, রুপোর দাম কেজি প্রতি ১০ হাজার টাকা কমেছে। অন্যদিকে সোনার দামও প্রতি ১০ গ্রামে ২ হাজার ২২৮ টাকার বেশি কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ করার আগে আপনার উপদেষ্টার পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয় হবে।
আসলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়েছে ২.১৫ শতাংশ। পাশাপাশি রুপোর দাম ৫.২০ শতাংশ কমেছে। দেশেও সেই পতনেরই প্রতিফলন দেখা যাচ্ছে। কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রামে ২,২২৮ টাকা কমে নেমেছে ১,৫১,৪৮০ টাকায়। এদিকে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ১০,২২৫ টাকা কমে ২,৩৩,২৭৬ টাকায় নেমেছে। ফলে যুদ্ধের অস্থির বাজারে মধ্যবিত্তের মুখে হাসি। সাধারণ ক্রেতার পাশাপাশি বিনিয়োগকারীদের মনেও নতুন আশার আলো জাগিয়েছে এই পতন। তবে সাম্প্রতিক সময়ে যারা সোনায় বিনিয়োগ করেছেন তাঁদের জন্য এই পতন যথেষ্ট উদ্বেগের।
আরও পড়ুন:
রুপোর দাম কেজি প্রতি ১০ হাজার টাকা কমেছে। অন্যদিকে সোনার দামও প্রতি ১০ গ্রামে ২ হাজার ২২৮ টাকার বেশি কমেছে। আসলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়েছে ২.১৫ শতাংশ। পাশাপাশি রুপোর দাম ৫.২০ শতাংশ কমেছে। দেশেও সেই পতনেরই প্রতিফলন দেখা যাচ্ছে।
কিন্তু একলাফে এতটা কমল সোনা-রুপোর দাম? আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই জানিয়েছিলেন, আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানে তাঁরা তাঁদের সামরিক লক্ষ্য অর্জন করে ফেলবেন। আর এই মন্তব্যের জেরেই সোনা ও রুপার দাম কমেছে। এদিকে, অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তা ৫.২৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৬.৪৭ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!
-
মিলবে না পাঁচতারা হোটেল, এশিয়ান গেমসে বাকি অ্যাথলিটদের সঙ্গে থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী