Advertisement
Advertisement
Amit Shah

বাংলায় পক্ষকাল থাকতে চান শাহ, আমিষ বিতর্কের মাঝে মাছে-মাংসে মেনু বেঁধে দিল তৃণমূল

West Bengal Elections 2026: ভোটমুখী বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন অমিত শাহ। তাঁকে পালটা খোঁচাও দিয়েছে তৃণমূল।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:৪১

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:৪১

options
link
বাংলায় পক্ষকাল থাকতে চান শাহ, আমিষ বিতর্কের মাঝে মাছে-মাংসে মেনু বেঁধে দিল তৃণমূল zoom
অমিত শাহের জন্য মেনু স্থির করে দিল তৃণমূল

আমিষ খাবার বিতর্কে বারবার নাম জড়িয়েছে বিজেপির। তৃণমূলের অভিযোগ, খাদ্যভ্যাসও বদলানোর চেষ্টা করছে পদ্মশিবির। সে কারণেই মাছ, মাংস খাওয়ারও বিরোধিতা করছে বিজেপি। যদিও ভোটমুখী বাংলায় সে অভিযোগ খণ্ডনে ব্যস্ত পদ্মশিবির। সে কারণে মাছ হাতে প্রচারে বেরতেও দেখা গিয়েছে বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত চট্টোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে ভোটমুখী বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছাপ্রকাশ করা অমিত শাহকে (Amit Shah ) মাছে-মাংসে মেনু বেঁধে দিল তৃণমূল।

তৃণমূলের সাজানো ‘শাহী’ মেনুতে রয়েছে মুড়ি ঘণ্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি এবং কষা মাংস।

বৃহস্পতিবার শাসক শিবিরের অফিসিয়াল X হ্যান্ডেলে ‘শাহী’ মেনু প্রকাশ করা হয়েছে। মেনুতে রয়েছে মুড়ি ঘণ্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি এবং কষা মাংস। সঙ্গে লেখা হয়েছে, “দু’হাত মেলে বাংলা পর্যটককে স্বাগত জানায়।”

Advertisement

প্রবাদেই আছে মাছে-ভাতে বাঙালি! ক্ষমতায় এলে নাকি সেই বাংলাতেই মাছ-মাংস বন্ধ করে দেবে বিজেপি। এমন হুঁশিয়ারি আগে বেশ কয়েকজন পদ্মশিবিরের নেতা-নেত্রীদের মুখে শোনা গিয়েছে। শুধু তাই নয়, বিহার ও উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিয়ে নানা নিয়ম বেঁধে দেওয়ার কথাও শোনা গিয়েছে। নিয়ম না মানলে জরিমানার খাঁড়াও রয়েছে। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। এই পরিস্থিতিতে গুজরাটের বাসিন্দা নিরামিষাশী শাহকে মাছ-মাংসে সাজানো মেনু বেঁধে দেওয়ার নেপথ্যে রাজনৈতিক টিপ্পনি যে রয়েছে তা বলাই বাহুল্য বলে মত রাজনৈতিক মহলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.