Punjab

এক সপ্তাহে দ্বিতীয়বার, পাঞ্জাবে আততায়ীর গুলিতে নিহত পুলিশকর্মী! দায় স্বীকার জঙ্গি সংগঠনের 

জঙ্গি সংগঠন দায় স্বীকার করলেও মানতে নারাজ পাঞ্জাব পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:৩৭

options
link
এক সপ্তাহে দ্বিতীয়বার, পাঞ্জাবে আততায়ীর গুলিতে নিহত পুলিশকর্মী! দায় স্বীকার জঙ্গি সংগঠনের 
নিহত এএসআই হরজিৎ সিং। ছবি: সংগৃহীত।

গভীর রাতে বাইকে চেপে নজরদারিতে (পেট্রলিং) বেরিয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল পাঞ্জাব পুলিশের এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের (এএসআই)। এই ঘটনা অমৃতসর শহরের। কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এএসআই হরজিৎ সিংয়ের। হামলার কিছু পরেই এই ঘটনার দায় স্বীকার করে তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান জঙ্গি সংগঠন। কী বলছে পাঞ্জাব পুলিশ?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগৎওয়ালা শস্য বাজারের কাছে ঘটেছে হত্যাকাণ্ড। আততায়ী সামনে থেকে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এএসআই হরজিৎ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও মানতে রাজি নয় পাঞ্জাব পুলিশ। তাদের দাবি, এটি কোনও জঙ্গি হামলা নয়। তবে এই হামলায় কারা জড়িত তা জানতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এএসআইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে পাঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, এএসআইয়ের পরিবারের পাশে থাকবে পুলিশ বিভাগ। এদিকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মৃত পুলিশকর্মীর পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। সরকারি সাহায্য ছাড়াও এএসআইয়ের পরিবারকে বিমার এক কোটি টাকা দেবে একটি বেসরকারি ব্যাঙ্ক। এ কথাও জানিয়েছেন তিনি।

Advertisement

এক সপ্তাহে দ্বিতীয়বার দুষ্কৃতীর গুলিতে পুলিশের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে পঞ্চ নদীর দেশে। শাসক দল আম আদমি পার্টিকে দুষছে বিরোধী দলগুলি। বিজেপি এবং অকালি দল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রবীণ বিজেপি নেতা তরুণ চুঘের কটাক্ষ, এ রাজ্যে পুলিশেরাও সুরক্ষিত নয়। ২২টি থানায় গ্রেনেড হামলা হয়েছে। সব মিলিয়ে শাসক দল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.