তিনি দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী। প্রায় ১৩ বছর ছিলেন রাজধানীর মসনদে। বর্তমানে একটি জাতীয় দলের সুপ্রিমো। বহু বছর ধরে দিল্লিতে বাস। অথচ সেই অরবিন্দ কেজরিওয়ালের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে এবার বড়সড় সংশয় তৈরি হয়ে গেল। কেজরিওয়াল-সহ তাঁর গোটা পরিবারই কার্যত SIR-এর নোটিস পেলেন।
আরও পড়ুন:
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, ২৫ বছর বয়সি ছেলে পুলকিত কেজরিওয়াল, তাঁর বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল এবং মা গীতা দেবী, সকলকে এসআইআর নোটিস দেওয়া হয়েছে। কেজরিওয়াল ও তাঁর গোটা পরিবার নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর বুথের মোট ১১০ জনকে নোটিস পাঠানো হয়েছে। কেজরিওয়ালের পরিবারকে নোটিস দেওয়া হয়েছে ‘আনম্যাপড’ ক্যাটিগরিতে। অর্থাৎ আগের SIR-এর সঙ্গে কোনওরকম যোগ পাওয়া যায়নি তাঁদের। এবার কেজরির পরিবারকে হাজিরা দিতে হবে কমিশনের আধিকারিকের কাছে। প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতেরই বাসিন্দা।
এর আগে এই SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য ছিল, ইচ্ছা করে ভোটার সংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে বিরোধী ভোটারদের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এটাও দাবি করেন, যে সরকার দেশের জনসংখ্যা কমিয়ে দেখাতে চাইছে। কেজরির দাবি, দেশের জনসংখ্যা ১৪০ কোটি থেকে কমিয়ে ৫০ কোটি দেখাতে চায় বিজেপি। উল্লেখ্য, দিল্লিতে যে এসআইআর প্রক্রিয়া চলেছে তাতেও সন্দেহের তালিকায় বহু ভোটার। দেড় লক্ষ ভোটারের মধ্যে ৪৭ লক্ষ নামই খসড়া তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে।
আপের দাবি, কেজরিওয়ালকে এই নোটিস দেওয়া হয়েছে তাঁকে হেনস্তা করার জন্য। পাঞ্জাবে এই SIR প্রক্রিয়া চলাকালীন রাঘব চাড্ডা-সহ কয়েকজন শীর্ষ আপ নেতা নোটিস পেয়েছিলেন। কেজরিকে নোটিস সেটারই বদলা হিসাবে ধরা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর