সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির ইস্যু এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। কিন্তু তার আগেই প্রায় মন্দির তৈরির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবার তা নিয়েই প্রশ্ন তুললেন আসাদউদ্দিন ওয়েসি। তাঁর প্রশ্ন, মোহন ভাগবত কোন ভিত্তিতে এ কথা বলছেন? তিনি কি প্রধান বিচারপতি? নাকি বিচারের ফল কী হবে, তা তিনি আগে থেকেই জানেন?
[ বিদ্রূপের বাণ, রাহুলকে ঔরঙ্গজেব বলে কটাক্ষ মোদির ]
বস্তুত এ প্রশ্ন উঠেছে আগেই। রাম মন্দির ইস্যুতে চলতি মাসেই সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হওয়ার কথা। তার আগে আরএসএস-এর মতো সংগঠনের আত্মবিশ্বাসী হওয়া আস্বাভাবিক কিছু নয়। কিন্তু এক কাঠি উপরে উঠে, সরাসরি মন্দিরের দিনক্ষণই ঘোষণা করে দিয়েছিলেন আরএসএস প্রধান। একই কাজ করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা সুরেন্দ্র জৈনও। তিনি জানিয়ে দিয়েছিলেন আগামী বছরের ১৮ অক্টোবর থেকেই মন্দির তৈরির কাজ শুরু হবে। প্রশ্ন উঠেছিল, বিচারাধীন বিষয় নিয়ে কী করে এত নিশ্চিত হয়ে কথা বলছেন এই নেতারা? তা কি সর্বোচ্চ আদালতকে অবমাননারই শামিল নয়!
[ মর্মান্তিক, চার বছরের মেয়েকে গরম কড়াইয়ের উপর বসাল মা ]
ঠিক একই সুর শোনা গেল আসাদউদ্দিন ওয়েসির কথাতেও। কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, আরএসএস প্রধান কি দেশের প্রধান বিচারপতি নাকি? অর্থাৎ যে বিচারের রায় প্রধান বিচারপতির মুখ থেকে ঘোষিত হওয়ার কথা, সে কথা মোহন ভাগবত কোন ভিত্তি থেকে বলছেন? এরপরই তাঁর ইঙ্গিত আরও মারাত্মক। তাঁর প্রশ্ন, তাহলে কি বিচারে কি রায় হবে, তা আগে থেকেই জানেন ভাগবত?
On what basis is RSS Chief saying nothing but Ram Temple will be built there. Is he Chief Justice or does he know what would the decision be? On what basis VHP’s Surinder Jain said construction will begin on 18th Oct 2018? Do they have some inside information?: Asaduddin Owaisi pic.twitter.com/OZaoqjZY0Y
— ANI (@ANI) December 4, 2017
গুজরাট নির্বাচন যত এগিয়ে আসছে, তত রাম মন্দির বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। উন্নয়ন থাকলেও ধর্মের জিগির যে উঠবে তা অনুমান করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তা হয়েওছে বটে। ফের রাম মন্দির নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। তবে এবার আত্মবিশ্বাসী হিন্দু সংগঠনের নেতারা। তাঁরা প্রকাশ্যেই মন্দির তৈরির দিনক্ষণ ঘোষণা করে দিচ্ছেন। শাসকদল বিজেপি গোড়ার দিকে এ নিয়ে মুখ খুলতে চায়নি। বরং রাজনৈতিক দিক থেকে এ ব্যাপারে নিজেদের আলাদাই রাখতে চেয়েছিল। কিন্তু রবিবার একই পথে হেঁটেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনিও জানিয়ে দিয়েছেন, আগামী দিওয়ালি নবনির্মিত রাম মন্দিরেই উদযাপন করবেন তিনি। এ নিয়ে নতুন কোনও আইন আনার দরকার নেই বলেও মনে করেন তিনি। তাঁর দাবি ছিল, নরশিমা সরকার হলফনামায় জানিয়েই দিয়েছিল যে, এ ভূমি হিন্দুদেরই। এখানে প্রার্থনা করার মৌলিক অধিকার তাই হিন্দুদেরই বলে মনে করেন তিনি। সে কথা প্রকাশ্যে বলেওছেন। কিন্তু বিচারাধীন বিষয় নিয়ে কী করে একে একে নেতারা মুখ খুলছেন তা নিয়ে ধন্দ বাড়ছে বই কমছে না। ক’দিন আগেই পদ্মাবতী নিয়ে মুখ খুলে সুপ্রিম কোর্টের ধমক খেয়েছিলেন মুখ্যমন্ত্রী-নেতারা। রাম মন্দির বিতর্কেও কি সে পরিণতি হতে চলেছে? আপাতত শুনানি শুরু হলেই তার জবাব মিলবে।
[ পরের দিওয়ালি উদযাপন নবনির্মিত রাম মন্দিরেই, ঘোষণা বিজেপি সাংসদের ]
সর্বশেষ খবর
-
মাত্র ২৯-এই শেষ! রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কলকাতার ময়দান মাতানো ফুটবলারের
-
পুজোর মাঝেও ভোট, রাজ্যের কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কবে?
-
মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান, তলিয়ে মৃত্যু নাবালক-সহ ২, নিখোঁজ আরও এক
-
৩৫০ কোটির ক্লাবে প্রবেশের আগে ‘হনুমান অংশ’-এর শাহী সাক্ষাৎ, কী আলোচনা হল বৈঠকে?
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল