সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত অ্যাকাউন্টের জন্য আধার যোগ বাধ্যতামূলক, ইতিমধ্যে তা স্পষ্ট করে দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই-এর এই মনোভাবের মধ্যে আর্থিক দুর্নীতি রুখতে এবার আরও একটি পদক্ষেপ করল কেন্দ্র। যেখানে বলা হয়েছে ব্যাঙ্কের কাছে গ্রাহকদের সম্পর্কে যে তথ্য রয়েছে তা আসল পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে নিতে হবে।
[দেশ জুড়ে সাড়ম্বরে বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালনের সিদ্ধান্ত কেন্দ্রের]
কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে প্রতিটি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে গোটা বিষয়টি জানানো হয়েছে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের কাছে অ্যাকাউন্ট সংক্রান্ত যেসমস্ত তথ্য রয়েছে, তা আরও একবার দেখে নিতে হবে। জেরক্স কপি আসলের সঙ্গে দেখে নিতে হবে। গ্রাহকরা এতদিন ফটোকপি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন। এবার তাদের আসল পরিচয়পত্রটি নিয়ে যেতে হবে। অবৈধ লেনদেন এবং কালো টাকার কারবার রুখতেই এই নির্দেশ বলে অর্থমন্ত্রক সূত্রে খবর। জানা গিয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট জাল নথি দিয়ে তৈরি হয়েছিল। সেই সমস্ত অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় করতে এই পদ্ধতি কার্যকর হবে। এর ফলে অবৈধ অ্যাকাউন্ট খোঁজা এবং সেগুলি বন্ধ করে দেওয়া সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যেসব তথ্য বা পরিচয়পত্র দিয়েছিলেন তা বুঝে নেওয়ার দায়িত্ব এবার নিতে হবে ব্যাঙ্কগুলিকে। তবে কবে থেকে এই কাজ শুরু হবে তা অবশ্য জানা যায়নি।
[মুখে ধরা ২২টি জ্বলন্ত মোমবাতি, গিনেস বুকে নাম ভারতীয় শিক্ষকের]
ইতিমধ্যে কয়েক লক্ষ সেল কোম্পানির অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কালো টাকা রুখতে অভিযান চলছে দেশজুড়ে। এই প্রেক্ষিতে বেআইনি লেনদেন আটকাতে এমন কিছু হবে তা আগেভাগে ইঙ্গিত দিয়েছিল অর্থমন্ত্রক। তবে এই বিপুল কর্মকাণ্ডের জন্য আগামী দিনগুলিতে ব্যাঙ্ক কর্মীদের যে বাড়তি চাপের মুখে পড়তে হবে তা নিয়ে সংশয় নেই।
সর্বশেষ খবর
-
মানসিক চাপ ফুটে ওঠে ত্বকেও, পুজোর আগে ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কীভাবে?
-
ভরা মঞ্চে মোদির মাকে নিয়ে মশকরা! ‘অপমান করেনি তো’, রাহুলের পাশে দাঁড়াল মমতা তৃণমূল
-
তারেকের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! দেশজুড়ে অসংখ্য বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, পাকড়াও ৫১৫
-
জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে রাজি নয় বিসিসিআই, কারণ ব্যাখ্যা বোর্ড সচিবের
-
এলাকা দখল নিয়ে দুর্গাপুরে বৃহন্নলাদের গোষ্ঠী সংঘর্ষ, বাংলাদেশ থেকে এসে ‘ব্যবসা’?