দুই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বছর ২৩-এর তরুণী বর্ষা। তাঁর দীর্ঘদিনের বন্ধু রঘু আর দর্শন। তাই তাঁদের সঙ্গে বেড়াতে যাওয়ায় আপত্তি জানাননি বর্ষার বাবা-মাও। বেঙ্গালুরু থেকে সকলে সকেলশপুরের একটি এলাকায় ‘শ্রীদেবী’ বলে একটি লজে উঠেছিলেন তিনজন। একসঙ্গে ছুটি কাটাতে যাওয়াটাই যে একটা দুঃস্বপ্ন হয়ে উঠবে, সেটা কল্পনাও করতে পারেননি কেউ। বিশেষ করে বান্ধবী বর্ষাকে যে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, তা ভাবতে পারেননি রঘু, দর্শনারাও।
আরও পড়ুন:
বর্ষার গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই, কোনও অসুস্থতার কথাও জানায়নি কেউ। ফলে মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসানে। জানা গিয়েছে, গত ১১ সেপ্টেম্বর ওই লজে পৌঁছন বর্ষা এবং তাঁর বন্ধুরা। সকেলশপুরের একটি গ্রামের ওই লজে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। কিন্তু আচমকা ঘটনটা ঘটে গেল ১৫ তারিখে। সকলেশপুর থানার পুলিশের কাছে খবরটা যায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। ততক্ষণে বর্ষার দেহে আর প্রাণ ছিল না। কীভাবে ঘটল বর্ষার মৃত্যু! তা নিয়ে ইতিমধ্যে দেখা দিয়েছে ধোঁয়াশা। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তরুণীর বন্ধুদের।
দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন দুপুরে একটা চকোলেট খান বর্ষা। তারপর স্নানে যান। স্নান করতে করতেই হঠাৎ জ্ঞান হারান ওই তরুণী। পরে তাঁকে বাথরুম থেকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া। অবস্থার অবনতি ঘটলে পরে সকলেশপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে মৃত্যুর কথা জানতে পেরেই বর্ষার বাবা-মাকে খবর দেয় পুলিশ। বর্ষার গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই, কোনও অসুস্থতার কথাও জানায়নি কেউ। ফলে মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে চকোলেটের মধ্যে কি বিষ ছিল? নাকি লজে স্নানের আগে কিছু ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলে কারণ অনেকটাই স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকী লজে গিয়েও তদন্তকারীরা তল্লাশি চালিয়েছেন বলে খবর।
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সস্তা হবে চিনি ও পেঁয়াজের দাম! কত টাকায় মিলবে? বড় বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্রিকেটের ‘ক’ না জেনেও ভারতকে বেগ, জাপানিদের শিক্ষিত করতে অভিনব ‘বর্ণপরিচয়ে’ মুগ্ধ শচীন
-
‘মেকআর রুমে তোমার নোংরা…,’ সৃজলার মাথা ফাটাতেই নন্দিনীর নিন্দায় সঙ্ঘশ্রী-অনামিকারা
-
শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, রাতেই স্থলভাগে শুরু তাণ্ডব! দুর্যোগে লণ্ডভণ্ড হবে বাংলা?
-
জি-২০ সামিটে যোগ দিতে ডিসেম্বরে মার্কিন সফরে মোদি! ‘শুল্ক রক্তচক্ষু’র মাঝেই ট্রাম্পের সঙ্গে বৈঠক