BJP

পাখির চোখ পাঞ্জাব-সহ ৪ রাজ্যে মাথা বদল, নতুন রাজ্য সভাপতিদের নাম ঘোষণা বিজেপির

এই চার রাজ্যের মধ্যে পাঞ্জাব সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ সেখানে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিধানসভা নির্বাচন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ২১:৪২

options
link
পাখির চোখ পাঞ্জাব-সহ ৪ রাজ্যে মাথা বদল, নতুন রাজ্য সভাপতিদের নাম ঘোষণা বিজেপির
ফাইল ছবি।

বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই অন্য রাজ্যের সংগঠনে মন দিল বিজেপি। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং ত্রিপুরা, এই চার রাজ্যে নতুন সভাপতিদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নতুন রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

Advertisement

দিল্লির বিজেপি সভাপতি হয়েছেন পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ এবং কর্পোরেট বিষয়ক এবং সড়ক পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্র। পাঞ্জাবের বিজেপি সভাপতি করা হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা কেওয়াল সিং ধিঁলোকে। হরিয়ানার পানিপত জেলার বিজেপি সভাপতি অর্চনা গুপ্তকে এবার বিজেপির রাজ্য সভাপতির করা হল। এবং ত্রিপুরার রাজ্য সভাপতি করা হয়েছে সে রাজ্যের মাতাবাড়ির বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়কে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলা বাহুল্য, এই চার রাজ্যের মধ্যে পাঞ্জাব সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ সেখানে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিধানসভা নির্বাচন। জানা গিয়েছে, পঞ্চ নদের দেশের নতুন রাজ্য সভাপতি কেওয়াল সিং ধিঁলো পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ঘনিষ্ঠ। তিনি বারনালার বিধায়ক। ২০২২ সালে বিজেপিতে যোগ দেন ধিঁলো। তাঁর শক্ত হাতের জোরে, সাংগঠনিক সক্ষমতাকে কাজে লাগিয়ে পাঞ্জাবে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.