Rajasthan

‘ওরা মোদিবিরোধী’, কম্বল দিয়েও মুসলিম মহিলাদের থেকে কেড়ে নিলেন বিজেপি নেতা

বিজেপি নেতা বলেন, 'আমি আমার নিজের টাকায় কম্বল কিনে বিলি করছি। এটা কোনও সরকারি ফান্ড নয়। ফলে আমার যাকে ইচ্ছা তাঁকেই কম্বল দেব।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৫:৫২

options
link
‘ওরা মোদিবিরোধী’, কম্বল দিয়েও মুসলিম মহিলাদের থেকে কেড়ে নিলেন বিজেপি নেতা
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিজেপি নেতা সুখবীর সিং জৌনাপুরিয়া। ছবি সংগৃহীত।

মুসলিম হওয়ার ‘অপরাধে’ কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল বিলি করে ফের তা কেড়ে নিলেন বিজেপি নেতা। প্রাক্তন বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়ার সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে। জানা গিয়েছে, এই ঘটনা রাজস্থানের টঙ্ক এলাকার। নাম ধরে ধরে মুসলিম মহিলাদের চিহ্নিত করে তাঁদের থেকে কেড়ে নেওয়া হয় বিলি করা কম্বল। এ প্রসঙ্গে বিজেপি নেতার স্পষ্ট বক্তব্য, ‘যারা মোদিকে গালি দেন তাঁদের এই কম্বল নেওয়ার কোনও অধিকার নেই।’

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সুখবীর এক অনুষ্ঠানে কম্বল বিলি করছেন। এক মহিলার হাতে কম্বল তুলে দেওয়ার পর তাঁর নাম জিজ্ঞাসা করেন ওই নেতা। তিনি নাম বলার পর বিজেপি নেতা বুঝতে পারেন মহিলা মুসলিম সম্প্রদায়ের এরপরই সুখবীর এক কর্মীকে কম্বল ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেন তাঁদের কম্বল নেওয়ার কোনও অধিকার নেই। এই পদক্ষেপে কেউ আহত হলে আমার কিছু করার নেই।” এরপর মুসলিম মহিলাদের কম্বল ফেরত দিয়ে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। এই ঘটনায় গ্রামবাসীদের তরফে প্রতিবাদ জানানো হলেও নিজের বক্তব্যে অনড় থাকেন বিজেপি নেতা। বলেন, ”আমি আমার নিজের টাকায় কম্বল কিনে বিলি করছি। এটা কোনও সরকারি ফান্ড নয়। ফলে আমার যাকে ইচ্ছা তাঁকেই এগুলো (কম্বল) দেব।” বিজেপি নেতার এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে সভাস্থল থেকে চলে যান সকল মহিলা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেন তাঁদের কম্বল নেওয়ার কোনও অধিকার নেই। এই পদক্ষেপে কেউ আহত হলে আমার কিছু করার নেই।’

সুখবীরের এহেন আচরণের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত। ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি লেখেন, ‘রাজস্থানের টঙ্কে বিজেপির প্রাক্তন সাংসদ সুখবীর সিং কম্বল বিতরণ করছিলেন। সেখানে মুসলিম হওয়ার অপরাধে এক দরিদ্র মহিলাকে অপমান করে তাঁর থেকে কম্বল কেড়ে নিয়েছেন। ঘৃণ্য মানসিকতার এই লোকটির মন ও চিন্তাভাবনা সত্যিই অত্যন্ত নিচ। তাঁর আচরণের প্রতিবাদ করে সাধারণ মানুষ ঠিক কাজ করেছেন। কম্বলটি ওই নেতার মুখে ছুড়ে মারা উচিত ছিল ওনাদের।’

Advertisement

এই ঘটনায় বিতর্ক চরম আকার নিতেই মুখ খুলেছেন বিজেপি নেতা সুখবীর। নিজের আচরণের সপক্ষে যুক্তি দিয়ে ওই নেতা বলেন, “মোদি বিরোধী একটি নির্দিষ্ট ধর্মের মানুষ তাঁর সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করে চলেছেন। কিন্তু এটাও সত্য নয়, যে সমস্ত হিন্দু বিজেপিকে সমর্থন করেন। আমার প্রশ্ন হল, ওই নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ কি কখনও মোদির সমাবেশে আসবেন?”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.