BRICS Summit

‘সবসে জবরদস্ত…’, ব্রিকসে রুশ প্রেস সচিবের মুখে অনর্গল হিন্দি! ভাইরাল ভিডিও

দিল্লির ভারত মণ্ডপমে দু'দিনের ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেস সচিব পিটার সিজভ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৭:৩৬

options
link
‘সবসে জবরদস্ত…’, ব্রিকসে রুশ প্রেস সচিবের মুখে অনর্গল হিন্দি! ভাইরাল ভিডিও
রুশ প্রেস সচিব পিটার সিজভ, ব্রিকসে তাঁর বলা হিন্দির ভিডিও ভাইরাল

নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মাঝে ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে কতটা মিলমিশ হবে, তা তো সময়ই বলবে। কিন্তু আপাতত দিল্লিতে ব্রিকস সম্মেলনের মাঝে যেসব ছবি উঠে আসছে, তাতে এই উপমাই মনে আসে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাস প্রেস সচিব ভাষা নিয়ে রীতিমতো খেল দেখালেন! দিল্লিতে ব্রিকস বৈঠকের ঠিক আগে মোদি-পুতিন বৈঠকের পরপরই অনর্গল হিন্দিতে কথা বলে গেলেন। খাঁটি ভারতীয় ভাষায় তিনি দু’দেশের সুসম্পর্ক নিয়ে আশার কথা বলতে গিয়ে উচ্চারণ করলেন ‘সবসে জবরদস্ত’! পুতিনের ওই প্রেস সচিবের বক্তব্যের ভিডিও ভাইরাল। কিছুটা হালকা চালে বলা এহেন মন্তব্য এখন আলোচনার শীর্ষে।

Advertisement

নাম পিটার সিজভ। তিনি পুতিনের অর্থাৎ রাশিয়া সরকারের প্রেস সচিব। খাঁটি রুশ রক্ত শরীরে। কিন্তু তাঁর হিন্দি শুনলে বোঝার উপায় নেই যে কস্মিনকালেও ভারতের প্রাচীন ভাষাটির সঙ্গে যোগ ছিল না। শুক্রবার এদেশে পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হন। তার আগে অবশ্য প্রধানমন্ত্রী মোদি ও রুশ প্রেসিডেন্ট পুতিন দু’জন আলাদা করে বৈঠক সেরে ফেলেছিলেন। তার পরপরই পিটার সিজভকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সিজভ খাঁটি হিন্দিতে জবাব দেন, ‘‘ম্যায় উমিদ করতা হুঁ কি ইয়ে সবসে জবরদস্ত কমিউনিটি হোগা।” অর্থাৎ তিনি আশা করেন, এই সম্মেলনের পর সবচেয়ে জোরাল সম্পর্ক তৈরি হবে দু’দেশের। মনে করা হচ্ছে, হালকা ছলে বলা তাঁর এই মন্তব্যে যথেষ্ট আত্মবিশ্বাসের প্রতিফলন রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্রিকসে ১১ দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুগম্ভীর আলোচনার মাঝে নিছক মজার খোরাক জুগিয়েছে পিটার সিজভের মন্তব্য। বিশেষত চর্চায় তাঁর নিখুঁত হিন্দি। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, রুশদেশীয় ওই সরকারি প্রতিনিধির কি ভারতে কোনও যোগ রয়েছে? নাকি দিল্লিতে ব্রিকস সম্মেলনে আসার আগে তিনি এখানকার সবচেয়ে জনপ্রিয় হিন্দি ভাষাটি শিখে এসেছেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। সে না হোক, সাংবাদিকরা তাঁর মুখে আরও বেশি হিন্দি শুনতে চান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.