ভারতীয় সেনার থেকে তথ্য পেতে মধুচক্রের ফাঁদ চিনের

কীভাবে পাতা হয় এই ফাঁদ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৭, ০৩:৪৪

options
link
ভারতীয় সেনার থেকে তথ্য পেতে মধুচক্রের ফাঁদ চিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথা ঘুরিয়ে দেওয়া সুন্দরী। ইংরেজিতে চোস্ত। কোনও ছুৎমার্গ নেই। মুখে মুখে কবিতা বলতে পারেন। সামনের পুরুষটিকে ভরিয়ে দিতে পারেন ভালবাসায়। এমনকী দিতে পারেন যৌনতৃপ্তিও। আর এই ফাঁদ পেতেই ভারতীয় সেনার থেকে তথ্য আদায়ের কৌশল নিয়েছে চিনের এজেন্সিগুলো।

Advertisement

[ ঘুষ নেওয়ার অভিযোগ, সিবিআইয়ের জালে জিএসটি কাউন্সিলের সুপার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি এই মর্মেই সতর্কবার্তা জারি করল দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় সেনার অফিসারদের একটি গোপন বার্তা পাঠিয়েছে আইবি। যেখানে ওই মধুচক্রের ফাঁদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। সেনা অফিসারদের এই ধরনের যে কোনও প্রলোভন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শত্রুশিবিরের এই কৌশল অবশ্য নতুন নয়। এর আগে পাকিস্তানের এজেন্সিগুলোও একই কাজ করার চেষ্টা করেছে। উর্দু শায়রি বলা সুন্দরী পাকিস্তানি মহিলাদের দিয়ে ফাঁদ পেতে ধরার চেষ্টা করেছে ভারতীয় সেনা অফিসারদের। এবার সেই একই পথে হাঁটেছে চিন।

Advertisement

[ মহার্ঘ টম্যাটোর চাহিদা মেটাতে এবার খুলল ‘স্টেট ব্যাঙ্ক’! ]

ডোকলাম নিয়ে এই মুহূর্তে ভারত-চিন সম্পর্ক তলানিতে। তার উপর চিনের সঙ্গে বড় চুক্তি বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে যেনতেনভাবে ভারতকে বশীভূত করতে মরিয়া চিন। আর তাই ডাক পড়েছে আধুনিক মেনকা, ঊর্বশিদের। কীভাবে পাতা হয় এই ফাঁদ? আইবি জানাচ্ছে, মূলত যে অফিসাররা চিনা সংস্থার মোবাইল ব্যবহার করছেন তাঁরাই টার্গেটে আছেন। তবে যে কেউই হিটলিস্টে থাকতে পারেন। যাঁর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে তিনিই প্রথম নিশানা। ফেসবুক বা হোয়্যাটসঅ্যাপে এই মহিলারা প্রথমে সেনা অফিসারদের সঙ্গে মিতালী পাতান। কথাবার্তা চলে। প্রশিক্ষিত এই মহিলারা ছলাকলায় পারদর্শী। ফলে সহজেই পুরুষের মন জয় করে নিতে পারেন। দিনকয়েক কথোপকথনের পরই কোনও কফিশপ বা রেস্তরাঁতে দেখা করার প্রস্তাব আসে। প্রথম দর্শনেই সামনের পুরুষটিকে বোল্ড করে দেন এঁরা। এরপর দেওয়া হয় যৌনতায় লিপ্ত হওয়ার প্রস্তাব। কোনও অফিসার যদি সে ফাঁদে পা দেন, তাহলেই এই মহিলাদের সাফল্য। সরাসরি যৌনতা ছাড়াও শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে থাকেন এঁরা। এজেন্সির বাকি লোক পুরো ঘটনাটির ভিডিও করে। এই তথাকথিত প্রেমপর্ব মেটার পরই শুরু হয় আসল খেলা। ঘনিষ্ঠতার ভিডিও পাঠিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। সেনা অফিসারদের থেকে গোপন তথ্য বের করে নিতেই চলে এই প্রক্রিয়া। এ ব্যাপারেই সেনাকে সতর্ক করেছে আইবি-র গোয়েন্দারা। পাকিস্তান আগে এ কাজ করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতকে বেকায়দায় ফেলতে এবার ব্যাপক হারে ফাঁদ পেতেছে চিন। আর তাই অফিসাররা যাতে কোনওরকম ভুল না করে বসেন, তার জন্যই জারি হয়েছে এই আগাম সতর্কবার্তা।

পরীক্ষায় নম্বর কম, ভরা ক্লাসে নগ্ন করে শাস্তি দুই ছাত্রীকে ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.