Akhilesh Yadav

‘ককরোচ’দের সঙ্গে সংসদ অভিযান, দিল্লি পুলিশের হাতে আটক ডিম্পল যাদব! নিন্দায় অখিলেশ

CJP Parliament Protest: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ ‘ককরোচ’দের একাধিক দাবিকে সমর্থন করে প্রতিবাদে নামেন ডিম্পল। সোমবার তাদের সঙ্গে সংসদ অভিযানে পা মেলান তিনি। তাঁর হাতে একটি প্ল্যাকার্ডও দেখা যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৬:২১

options
link
‘ককরোচ’দের সঙ্গে সংসদ অভিযান, দিল্লি পুলিশের হাতে আটক ডিম্পল যাদব! নিন্দায় অখিলেশ
'ককরোচ'দের সঙ্গে সংসদ অভিযানে পা মেলান ডিম্পল।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-কে সমর্থন করে সংসদ অভিযান। সোমবার দুপুরে দিল্লি পুলিশ হাতে আটক হলেন অখিলেশ যাদবের স্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। এমনটাই দাবি করেছে তাঁর দল। গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছেন অখিলেশ (Akhilesh Yadav)।

Advertisement

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ ‘ককরোচ’দের একাধিক দাবিকে সমর্থন করে প্রতিবাদে (CJP Parliament Protest) নামেন ডিম্পল। সোমবার তাদের সঙ্গে সংসদ অভিযানে পা মেলান তিনি। তাঁর হাতে একটি প্ল্যাকার্ডও দেখা যায়। ডিম্পল বলেন, “দেশের পরিস্থিতি এমন যে, তরুণরা তাদের উদ্বেগের কথা তুলে ধরতে চায়। কিন্তু সরকার তা শুনতে বা আলোচনায় বসতে নারাজ। শিক্ষার্থীরা বারবার আলোচনার দাবি জানিয়েছেন। সরকার এতটাই অনমনীয় এবং উদাসীন যে, তারা অন্য কারও মতামতকে গুরুত্ব দিতেই চায় না। আমি শিক্ষার্থীদের পাশে আছি।” তিনি আরও বলেন, “পুরো প্রক্রিয়াটিই দুর্নীতিগ্রস্ত। আর দেশের তরুণরা এর ফল ভোগ করছে।মানসিক চাপের শিকার হচ্ছে।”

Advertisement

দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে সংসদ অভিযানে নামে ককরোচ জনতা পার্টি। ১৬৩ ধারা উপেক্ষা করে ‘আরশোলা’দের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। প্রায় ৫০০০ পুলিশ ও আধা সেনা নামিয়ে কার্যত ঘিরে ফেলা হয় যন্তর মন্তর চত্ত্বর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেই মিছিলেই ছিলেন ডিম্পল। সমাজবাদী পার্টির দাবি, সাংসদকে আটক করেছে দিল্লি পুলিশ। তাদের এহেন পদক্ষেপে নিন্দায় সরব হয়েছেন অখিলেশও। তাঁর কথায়, “স্বৈরাচারী কৌশল অবলম্বন করছে বিজেপি। শান্তিপূর্ণ প্রতিবাদও সহ্য করতে পারছে না তারা।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.