Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Tripura DGP Died

ত্রিপুরায় সদর দপ্তরেই নিথর উচ্চপদস্থ পুলিশকর্তা! মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রণব সরকার
প্রণব সরকার

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:১৯

link
প্রণব সরকার
প্রণব সরকার

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:১৯

options
link
ত্রিপুরায় সদর দপ্তরেই নিথর উচ্চপদস্থ পুলিশকর্তা! মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য zoom
ফাইল চিত্র।
Advertisement

ডিজিপি অনুরাগ ধনখড়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যাই করেছেন। রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গত্যে জানিয়েছেন, মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরই সব জানা যাবে।

দাবি, এদিন সকালে অফিসে আসার পরেই তিনি শৌচাগারে যান। আর সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তাঁর নিথর দেহ উদ্ধার হতেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ছুটে যান রাজ্য পুলিশের সদর দপ্তরে। ছুটে যায় ফরেনসিক টিমও। জি বি হাসপাতালের সিনিয়র ডাক্তার প্রদীপ ভৌমিক জানিয়েছেন, বারোটা ৪৬ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে, মৃত অবস্থাতেই তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। তবে প্রায় চল্লিশ মিনিট সিপিআর করে বাঁচানোর চেষ্টা করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 অনুরাগ একজন সৎ পুলিশ অফিসার হিসেবে পরিচিত। তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই দেখা হচ্ছে এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে আর কোনও কারণ আছে কিনা। উল্লেখ্য, ১৯৯৪ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইপিএস আধিকারিক অনুরাগ। ২০২৫ সালের মে মাসে তিনি ত্রিপুরার ডিজির দায়িত্ব পান। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.