নন্দিতা রায়: দলের সদর দফতরে সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন পেশ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। সোমবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ২৪ আকবর রোডে রাহুলের মনোনয়ন পেশের সঙ্গে সূচনা হল নতুন এক অধ্যায়ের। কংগ্রেস নেতা অমরিন্দর সিং এদিন বলেন, গণতান্ত্রিক পদ্ধতি মেনেই নির্বাচন হচ্ছে। মনোনয়ন পেশের শেষ দিনে দলীয় সাংবিধানিক পদ্ধতি মেনেই সব কাজ এগোচ্ছে।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সিন্ডিকেট ভেঙে দলের সাংগঠনিক শক্তিকে জোরদার করতে মাঠে নেমেছিল কংগ্রেস। পরবর্তীতে রাজীব গান্ধীর হাতে দলীয় নেতৃত্ব আসায় তাঁর সঙ্গে অম্বিকা সোনি, আনন্দ শর্মা, মধ্যপ্রদেশ থেকে মাধবরাও সিন্ধিয়া, রাজস্থান থেকে রাজেশ পাইলটরা উঠে এসেছিলেন। এবার রাহুলের সঙ্গে তাঁর ‘টিমমেট’ ও নতুন প্রজন্মের কাছেই চলে এল জাতীয় কংগ্রেসের দায়িত্ব।
[ভারতের লগ্নিতে ইরানে চালু চাবাহার বন্দর, ঘুম ছুটেছে চিন-পাকিস্তানের]

ইতিমধ্যেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব অসমে সাংসদ পদের দায়িত্বের সঙ্গে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈ অসমের কালিয়াবরের সাংসদ এবং রাজ্য কংগ্রেসের অনেকটা দায়িত্বই তাঁর কাধেই। অন্যদিকে, প্রয়াত নেতা মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বর্তমানে মধ্যপ্রদেশের গুণার সাংসদ। এদিকে, রাজস্থানে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শচীন পাইলট, সম্পর্কে যিনি কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে। দু’জনেরই লক্ষ্য, দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করা।
[ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যালে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সুদর্শন পট্টনায়েক]

[বিদ্রূপের বাণ, রাহুলকে ঔরঙ্গজেব বলে কটাক্ষ মোদির]
সর্বশেষ খবর
-
মাত্র ২৯-এই শেষ! রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কলকাতার ময়দান মাতানো ফুটবলারের
-
পুজোর মাঝেও ভোট, রাজ্যের কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কবে?
-
মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান, তলিয়ে মৃত্যু নাবালক-সহ ২, নিখোঁজ আরও এক
-
৩৫০ কোটির ক্লাবে প্রবেশের আগে ‘হনুমান অংশ’-এর শাহী সাক্ষাৎ, কী আলোচনা হল বৈঠকে?
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল