দলের প্রতীক নেই। নাম ব্যবহারের অনুমতি নেই। নিজের তৈরি রাজপাট খুইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব। সেই অসহায় মমতার পাশে দাঁড়াল কংগ্রেস। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কড়া ভাষায় সমালোচনা করলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলছেন, জন্মদিনে উপহার দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
আরও পড়ুন:
এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সোশাল মিডিয়ায় বলেন, “জোড়াফুল প্রতীক ফ্রিজ (Congress on TMC Symbol Freeze) করার এই সিদ্ধান্ত হচ্ছে জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জ্ঞানেশ কুমারের গভীর রাতের উপহার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে যাঁরা লড়েছিলেন তাঁদের সামনে এখন লাল কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে মমতার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। একই ঘটনা শিব সেনা ও এনসিপির ক্ষেত্রে ঘটেছে।” প্রদেশ কংগ্রেস অবশ্য কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিশেষ আপত্তি তোলেনি। কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “একটা দলের প্রতীক ফ্রিজ হওয়ার দায় নির্বাচন কমিশনের।”
রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “তৃণমূলের পাপের ফল। তৃণমূল দলটাই উঠে গিয়েছে।” সিপিএমের পক্ষ থেকেও সমাজমাধ্যমে এদিন তৃণমূলের মৃত্যুদিন বলে ঘোষণা করা হয়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, “তৃণমূল দলটা তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে। প্রতীক দিলে কাকে দেবে?” এসইউসিআইয়ের পলিটব্যুরোর সদস্য অমিতাভ চট্টোপাধ্যায় বলেছেন, কমিশন ও তৃণমূল, উভয়পক্ষেরই এটা লজ্জার।” বিজেপির প্রধান মুখপত্র দেবজিত সরকার বলছেন, “এটা তৃণমূলের পাপের ফল। জোড়াফুল প্রতীক হাতিয়ার করে যে গুন্ডামি হয়েছে, তাতে মানুষ আতঙ্কিত। তাই এই প্রতীকের মৃত্যু অবধারিত ছিল।”
পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য সকালেই দলের কয়েকজন নেতাকে বাড়িতে ডেকেছেন মমতা। শুক্রবার এনিয়ে মুখ খুলবেন তিনি। ঋতব্রত তৃণমূলের তরফে আখরুজ্জামান দাবি করেছেন, “দলের প্রতীক ফ্রিজ হওয়ার এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়। তবে আমরা আশা করেছিলাম প্রতীক আমাদের থাকবে। চূড়ান্ত সিদ্ধান্তের সময় আমাদের হাতেই প্রতীক থাকবে।” শুক্রবার উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবে তাঁরাও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা