সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভাপতি হিসেবে অভিষেকের দিনে কেন্দ্রের শাসকদলকে নিশানা রাহুল গান্ধীর। শুরুতেই হুঙ্কার ছুড়লেন বিজেপির দিকে। জানিয়ে দিলেন হারলেও কংগ্রেসকে মোঝা যাবে না। পাশাপাশি নয়া কংগ্রেস সভাপতির অভিযোগ প্রধানমন্ত্রীর জমানায় দেশ মধ্যযুগে ফিরছে।
কংগ্রেসের সদর দপ্তরে দায়িত্ব নেওয়ার পর এমন মেজাজে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। আর সহকারী নয়, এবার তিনি কংগ্রেসের পুরোসদস্তুর সভাপতি। ১৩২ বছরের দলের ব্যাটন হাতে নেওয়ার মুহূর্তে রাহুল বুঝিয়ে দিলেন বিরোধী কণ্ঠ এভাবেই গর্জে উঠবে। মা সোনিয়া, বোন প্রিয়াঙ্কা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃ্ত্বর সামনে কার্যত বিজেপি হটাও অভিযানের ডাক দিলেন। একবারের জন্য মোদির নাম নেননি, কিন্তু কখনও প্রধানমন্ত্রী, কখনও শাসকদলের কথা বলে বুঝিয়েছেন বিজেপিকে আরও তীব্রভাবে বিঁধতে রাহুল তৈরি। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ১ জনের ভাবমূর্তি তৈরি করতে গিয়ে গোটা দেশের ক্ষতি হচ্ছে। গণতন্ত্রের উপর এমন আঘাত মানবে না কংগ্রেস। রাহুলের সংযোজন, দেশে আগুন লাগানোর চেষ্টা করছে বিজেপি। দেশকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেসই। ওরা ভাঙতে পারে। কংগ্রেস তৈরি করে। তার সঙ্গে রাহুল অভিযোগ করেন, মোদির জমানায় দেশ শুধুই পিছনের দিকে হাঁটছে। মধ্যযুগে ফিরেছে ভারত। কংগ্রেস দেশকে এগিয়ে নিয়ে যায়।
৩৪ বছর বয়সে প্রথমবার রাজনীতিতে আসেন রাহুল। ১৩ বছর অনেক উত্থান-পতনের সাক্ষী থেকে দলের একবারে শীর্ষে। ছেলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দিনে সোনিয়া গান্ধী জানিয়ে দেন, এ এক বিশাল দায়িত্ব। তবে যোগ্য ব্যক্তির কাছে সেই ব্যাটন উঠেছে বলে বুঝিয়ে দেন সোনিয়া। পাশাপাশি তাঁর বক্তব্য, ভারতের জন্য অনেক কিছু করেছে গান্ধী পরিবার। দিয়েছে আত্ম বলিদান। এখন নতুন পথে হাঁটতে হবে। আগামী লোকসভা নির্বাচনের বছর দেড়েক আগে কংগ্রেসের মাথায় এলেন রাহুল। সোমবার গুজরাট ও হিমাচলের ফল ঘোষণা। যে রাজ্যগুলিতে রাহুলই ছিলেন প্রধান মুখ। বিশেষজ্ঞদের মতে, দুই রাজ্যের ফলঘোষণার দিন বোঝা যাবে রাহুল প্রথম পরীক্ষায় কত পেলেন। ২০১৯ এখনও তাই বেশ কিছুটা দূর।
সর্বশেষ খবর
-
দুবাইয়ে বিকিনি-সুন্দরীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি বাংলাদেশি যুবকের! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
-
সাংসদ পদ রক্ষায় জবাব দিতে একমাস সময় চাইলেন এনসিপিআই সাংসদরা, সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ বুধেই?
-
শিক্ষায় জায়গা নেই দুর্নীতির, কলেজ পরিচালন সমিতির সভাপতিদের ‘গাইডলাইন’ বেঁধে দিল রাজ্য বিজেপি
-
নাবালক পুত্রের সঙ্গে নাবালিকার বিয়ে, পুত্রবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা! মুর্শিদাবাদে গ্রেপ্তার শ্বশুর
-
বৃদ্ধা খুনে ১৩ বছর পর সাজা, ঝাড়গ্রামে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর-সহ ৮ জনের যাবজ্জীবন