পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্ধৃতি টেনে বিস্ফোরক মন্তব্য দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারির। শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন, ‘কমিউনিস্টরা নয়, কট্টরপন্থী সাম্প্রদায়িক হিন্দুরাই ভারতের আসল বিপদ।’ হামিদের এহেন মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে দেশের শাসকদল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধীর নির্দেশেই এই ধরনের মন্তব্য করছেন তিনি।
আরও পড়ুন:
শনিবার নয়াদিল্লির ‘ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে’ এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আনসারি। সেখানে প্রয়াত আইনজ্ঞ এজি নুরানির ‘দ্য আরএসএস: আ মেনেস টু ইন্ডিয়া’ বইয়ের প্রসঙ্গ টানেন আনসারি। তিনি জানান, প্রাক্তন বিদেশ সচিব জগৎ সিং গুন্দেভিয়া তার নোটে লিখে গিয়েছেন, একবার বিদেশ মন্ত্রকের বৈঠকে প্রধানমন্ত্রী নেহরু বলেছিলেন – “The danger to India, mark you, it is not communism, it is Hindu right-wing communalism.” অর্থাৎ, ‘ভারতের জন্য বিপদ কমিউনিস্টরা নয়, কট্টরপন্থী সাম্প্রদায়িক হিন্দুরা।’ নুরানির লেখাকে মাধ্যম করে আনসারি আরও বলেন, “বর্তমানে দেশে নাগরিক জাতীয়তাবাদের জায়গায় সাংস্কৃতিক জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। যা ধর্মের ভিত্তিতে দেশবাসীর মধ্যে বিভেদ তৈরি করছে। এই ধরনের চিন্তাভাবনা নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতাকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা হিসেবে দেখানোর চেষ্টা করে।” তিনি বলেন, “রাজনৈতিক এবং আইনি স্তরে এই প্রবণতাগুলোকে অবশ্যই প্রতিহত করতে হবে। নাহলে সমূহ বিপদ।”
হামিদ আনসারি বলেন, ‘কমিউনিস্টরা নয়, কট্টরপন্থী সাম্প্রদায়িক হিন্দুরাই ভারতের আসল বিপদ।’
আনসারির মন্তব্য সামনে আসার পরই সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, “রাহুল গান্ধীর নির্দেশে আনসারি এই ধরনের মন্তব্য করছেন। ২০০৯ সালে রাহুল হিন্দু সংগঠনগুলিকে লস্কর-ই-তইবার থেকেও বড় বিপদ বলেছিলেন। কংগ্রেস আসলে সন্ত্রাসপন্থী ও হিন্দু-বিরোধী দল। উল্লেখ্য, কয়েকমাস আগে মাহমুদ গজনিকে ভারতীয় লুটেরা বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন আনসারি। তিনি বলেছিলেন, “আমি বরাবরই বলে এসেছি, ইতিহাসের বইয়ে যাদের বিদেশি আক্রমণকারী ও লুটেরা হিসেবে দেখানো হয়, কেউ লোদি, কেউ গজনি। এরা সবাই ছিল ভারতীয় লুটেরা। এরা বাইরে থেকে আসেনি। রাজনৈতিকভাবে সুবিধা হয় বলে বলা হয়, ওরা এটা ভেঙেছে, ওটা ধ্বংস করেছে। কিন্তু এরা সবাই ভারতীয় ছিল।” স্বাভাবিকভাবেই তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি।
প্রসঙ্গত, ভারতের ১২তম উপরাষ্ট্রপতি ছিলেন মহম্মদ হামিদ আনসারি। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। তাঁর কার্যকালে তিনজন রাষ্ট্রপতি পদে ছিলেন, প্রতিভা পাটিল, প্রণব মুখোপাধ্যায় ও রামনাথ কোবিন্দ। এই দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ও নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর