কাজ না করলে গদি ছাড়ুন, মোদিকে কড়া বার্তা রাহুলের

রাহুল কি পদের যোগ্য, পালটা প্রশ্ন বিজেপির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৭, ০৯:৫৩

options
link
কাজ না করলে গদি ছাড়ুন, মোদিকে কড়া বার্তা রাহুলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে ভোট ঘোষণার সময় থেকে তাঁকে নতুন করে চিনছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতে গিয়ে শরীরী ভাষা বদলেছে রাহুল গান্ধীর। প্রচারবিমুখ কংগ্রেসের যুবরাজ মার্শাল আর্টের ছবি প্রকাশ্যে আনছেন। চোখে চোখে রেখে তাঁর ক্ষুরধার বাণের জবাব দিতে গিয়ে বেকায়দায় পড়ছে গেরুয়া শিবির। এবার সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সহ-সভাপতি বিঁধলেন প্রধানমন্ত্রীকে। জানিয়ে দিলেন কাজ না করলে গদি ছাড়ুন।

Advertisement

[‘মমতা বাঘিনী, কারচুপি করে ওঁকে ভোটে জিততে হয়নি’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে। গত ১৬ মাসে ১৯ বার এই ঘটনা ঘটল। বিষয়টিকে হাতিয়ার করে মোদির উদ্দেশ্যে রবিবার টুইট করেন রাহুল। লেখেন, গ্যাসের দাম বাড়ছে। রেশনও মহার্ঘ্য হচ্ছে। এবার ফাঁকা আওয়াজ বন্ধ করুন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং চাকরির ব্যবস্থা করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। রাহুলের এই হুলের অবশ্য দ্রুত জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পরিচিত মুখ সম্বিত পাত্র টুইটারে পালটা প্রতিক্রিয়া জানান। সম্বিতের অভিযোগ, কংগ্রেসের জমানায় দুর্নীতিতে দেশ ডুবে ছিল। কোনও চাকরি হয়নি, রেশন ব্যবস্থা ভেঙে পড়েছিল। সম্বিতের প্রশ্ন, শাহজাদা (রাজা) কি  নিজেকে সিংহাসনে বসার উপযুক্ত বলে মনে করেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গুজরাট ভোটে যত এগোবে ততই এধরনের তরজা বাড়বে। কারণ গুজরাটে ভোটারদের মধ্যে ৬৫ শতাংশ ৩৫ বছরের নিচে। বিজেপিকে হটাতে এই ভোটাররাই রাহুলের টার্গেট। ইতিমধ্যে হার্দিক প্যাটেলদের মতো তিন তরুণ নেতার সমর্থন পেয়েছেন রাহুল। অনূর্ধ্ব ৩৫-এর মন পেতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছে কংগ্রেস শিবির।

Advertisement

[ভিআইপিদের ব্যক্তিগত বিমানের জন্য আম আদমির চূড়ান্ত হয়রানি]

জিএসটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে বিদ্রুপ, নোট বাতিল পর্ব ছোট ব্যবসায়ীদের ওপর টর্পেডোর আঘাত। মোদি বিরোধী লড়াইকে উচ্চগ্রামে নিয়ে যেতে গত কয়েক দিনে এভাবে তির ছুড়ে যাচ্ছেন রাহুল। কয়েক মাস আগেও কংগ্রেস সহ-সভাপতির অভিযোগ উপেক্ষার কৌশল নিয়েছিল বিজেপি। কিন্তু রাহুলের গোলাগুলির জবাব এবার তারাও দিচ্ছে। বিজেপি নেতাদের একাংশও মানছেন পাপ্পু বলে রাহুলকে খাটো করার ছক এখন বদলানো প্রয়োজন। তবে কাজ না করলে ছেড়ে দেওয়ার বার্তা দিয়ে রাহুল কি মোদির উপর আরও চাপে বাড়ালেন। এর উত্তর খুঁজছেন রাজনীতির কারবারিরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.