গত ২২ জুলাই জামাত তাঁকে দল থেকে বহিষ্কার করেছে বলে দাবি। গাজি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর পাশাপাশি তাঁক প্রথমপক্ষের স্ত্রী ও শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
রাজধানী ঢাকার এমপিদের সরকারি আবাসিক এলাকা ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে গতরাতে নজরুল ইসলামের দ্বিতীয়া স্ত্রী মারিয়াম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এরপরই তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মারিয়ামের সঙ্গে নজরুলের বয়সের ব্যবধান ৫৬ বছর। মারিয়ামের বয়স ছিল ১৯ বছর। অভিযোগ মারিয়ামকে ‘টোপে’ ফেলে বিয়ে করেন এমপি সাহেব। রবিবার গভীর রাতে মারিয়ামের বাবা ঢাকার শের-ই-বাংলানগর থানায় মামলাটি করেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, যে ফ্ল্যাট থেকে মারিয়ামের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটটি ৭৫ বছরের গাজি নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তাঁর প্রথম ও দ্বিতীয়া স্ত্রী মকসুদাকে নিয়ে থাকতেন। তাঁর বয়স ৬৫। ফ্ল্যাটটির একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মারিয়ামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি শহিদ সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
অভিযোগ, বিয়ের পর থেকেই নজরুল ও মকসুদা মারিয়ামের উপরে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। মারিয়াম বারবার তাঁর পরিবারকে বিষয়টি জানিয়েছিলেন। নোটও করে রাখতেন। গতকাল বিকেলের দিকে মারিয়ামের বাবাকে ফোন করে দ্রুত ন্যাম ভবনের ফ্ল্যাটে যেতে বলেন নজরুল। খবর পেয়ে মারিয়ামের বাবা তাঁর শ্যালিকা সুফিয়াকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান। দেখতে পান, সেখানে অনেক মানুষের ভিড়। পরে তিনি জানতে পারেন, ভিতরের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা গিয়েছে মারিয়ামকে। দরজা ভিতর থেকে লাগানো ছিল। পরে থানার পুলিশের সহায়তায় ও উপস্থিত লোকজনের মাধ্যমে দরজা ভেঙে মারিয়ামের দেহ নামানো হয়। বিছানার উপর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। চিরকুটটি মারিয়ামের লেখা বলেই ধারণা তদন্তকারীদের।
গাজি নজরুল জামাতের হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা যায়। পরে নজরুল ইসলাম জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মারিয়াম। এরপর গত ২২ জুলাই জামাত নজরুলকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশন-সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়। যদিও নজরুল দাবি করতেন তিনি জামাতের এমপি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাঝরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে খুন! ফুলিয়ায় হাড়হিম কাণ্ড
-
জমি-গ্যাস কিছুই নেই! অ্যাকাউন্টে ঢুকেও নিমেষে গায়েব পিএম কিষাণ-গ্যাসের ভর্তুকি, ‘ভূতুড়ে’ কাণ্ড কাঁকসায়
-
৭২ ঘণ্টাও কাটল না, চন্দ্রশেখরের পুনর্নিয়োগ বেআইনি বলল নোয়েলের টাটা ট্রাস্ট
-
ক্ষমতায় থাকার সময় অমর হওয়ার কৌশল ফাঁদে রাজারা, কোন কাজে লাগে তা?
-
নাকে-মুখে রক্তের দাগ! নিঠারি কাণ্ডে ‘বেকসুর খালাস’ সুরেন্দ্রর রহস্যমৃত্যুতে তদন্তের দাবি দাদার