দেশ জুড়ে ডাক্তারদের প্রতিবাদ, মেডিক্যাল বিলে পিছু হটল কেন্দ্র

বিল গেল সংসদীয় কমিটিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৮, ১০:৪১

options
link
দেশ জুড়ে ডাক্তারদের প্রতিবাদ, মেডিক্যাল বিলে পিছু হটল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল নিয়ে চিকিৎসকদের তীব্র বিরোধিতা। ডাক্তারদের আন্দোলনে পিছু হটল সরকার। বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই আশ্বাসে উঠে গেল ডাক্তারদের কর্মবিরতি।

Advertisement

[বিলের প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার বিলটি সংসদে পেশ হয়। যার বিরোধিতায় এদিন দেশজুড়ে সকাল ৬টা থেকে কালা দিবস পালন শুরু করেছিল চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। এ রাজ্য-সহ দেশের প্রায় ৩ লক্ষ ডাক্তার এই কর্মসূচিতে যোগ দেন। এই আন্দোলনের জেরে দেশের চিকিৎসা পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। কার্যত আউটডোর চিকিৎসা বন্ধ হয়ে যায়। মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে চেম্বারে যাননি সিংহভাগ ডাক্তার। শুধু কাজ বন্ধ নন, এর প্রতিবাদে পথে নামে চিকিৎসকদের একাধিক সংগঠন। মঙ্গলবার দুপুরে কলকাতায় প্রতিবাদ মিছিল করেন ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত পদযাত্রা হয়। দেশ জুড়ে প্রবল প্রতিবাদ আঁচ করে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র। এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বিলটি পেশ করেন। কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে থেকে বিরোধিতা আঁচ করে স্বাস্থ্যমন্ত্রী জানান বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হবে। পাশাপাশি নাড্ডার যুক্তি দেন এই বিল ডাক্তার এবং দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য। এই নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরি হয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগে এই ব্যাপারে কমিটিকে রিপোর্ট দিতে হবে। কেন্দ্রের এই অবস্থানে স্পষ্ট আপাতত আরও দু’মাস এই নিয়ে কিছু এগোচ্ছে না। সরকারের এই পদক্ষেপ জানতে পেরে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

Advertisement

[লঘু হতে চলেছে খুদে পড়ুয়াদের বইয়ের ভার, জানালেন শিক্ষামন্ত্রী]

এই বিলের উদ্দেশ্য স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক সংস্থা তুলে দিয়ে একটিমাত্র কমিশন গঠন করা। ডাক্তারদের আশঙ্কা এই বিলের হাত ধরে স্বাস্থ্যশিক্ষায় রাজনীতির অনুপ্রবেশ ঘটবে। যার সুযোগে অচিকিৎসক রাজনীতিবিদ ও আমলারা বিভিন্ন বিষয়ে ডাক্তারদের কৈফিয়ৎ তলব করতে পারেন। এমনকী আয়ুষ চিকিৎসকদের জন্য ব্রিজ কোর্স করে অ্যালোপাথি চিকিৎসা করার অনুমতি দিত এই বিল। যা হাতুড়ে ডাক্তারদের সংখ্যা বাড়াবে বলে মনে করে আইএমএ। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বাড়বে বলে এই সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.