সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাস থেকে পানীয় জল, দূষণের থাবায় এখন দৈনন্দিন জীবনের ন্যূনতম অপরিহার্য বস্তুগুলিও মানুষের কাছে বিষ। আর এই বিষাক্ত জল ও বায়ুর ছোবলে প্রাণ যাচ্ছে মানুষের। যুদ্ধ বা হিংসা-হানাহানি নয়, দূষণের জেরেই ভারতবর্ষে ফি বছর মৃত্যুর কোলে ঢলে পড়ছে বহু মানুষ। বিশ্বের একাধিক দেশে সমীক্ষা চালিয়ে বিখ্যাত দ্য ল্যান্সেট মেডিক্যাল জার্নাল একটি রিপোর্ট সামনে এনেছে। তাতে দেশের জন্য রয়েছে ভয়াবহ সংবাদ। সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে দূষণের জেরে ২৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। হিন্দি-চিনি ভাই ভাইয়ের মতো ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। বিগত বছর পর্যন্ত দূষণের জেরে সেই দেশে মৃত্যুর সংখ্যা ১৮ লক্ষ। জার্নালের সমীক্ষা বলছে, শুধুমাত্র ২০১৫ সালেই গোটা বিশ্বে ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে মারণ দূষণে। আর এই দূষণের জেরে মৃত্যু, অসুস্থতা এবং স্বাস্থ্য পরিষেবার খরচ বাবদ গোটা বিশ্বে প্রায় ৪.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। যা বিশ্বের অর্থনীতির প্রায় ৬.২ শতাংশ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ধূমপান, অপুষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এইডস, যক্ষা এবং ম্যালেরিয়ার থেকেও প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে এই দূষণ।
[মর্মান্তিক! বৃদ্ধকে তাঁরই থুতু চাটতে বাধ্য করল পঞ্চায়েত প্রধানের পরিবার]
সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, ২০১৫ সালে বিশ্বে ৯০ লক্ষ মানুষের মৃত্যুর মধ্যে ৬৫ লক্ষ মৃত্যুর নেপথ্যে বিষাক্ত বায়ু। তারপরেই রয়েছে দূষিত পানীয় জল। তার ছোবলে মৃত্যু হয়েছে ১৮ লক্ষ মানুষের। ভারত ও চিনের পর দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান রয়েছে দূষণের জেরে মৃত্যুর তালিকায়। উত্তর কোরিয়ার কিমের পারমাণবিক আস্ফালন ছাড়াও সে দেশে দূষণের জেরে মৃত্যুর ঘটনা চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। তালিকায় রয়েছে তারাও। এছাড়াও দক্ষিণ সুদান, হাইতির মতো দেশেও দূষণের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। তবে ভারতের মতো উন্নয়নশীল দেশে দূষণ যে হারে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু বেশ চিন্তার বিষয়। তাই রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলে আতশবাজি নিষিদ্ধ করার সুপ্রিম কোর্টের নির্দেশকে মোটেও খারাপ দেখছে না ওয়াকিবহাল মহল। দেশকে দূষণের হাত থেকে বাঁচাতে এটুকু বলিদান তো আমরা দিতেই পারি, তাই না!
[প্রবল জ্বর গায়ে হাসপাতালে ভরতি হতে এসে লাইনেই মৃত্যু নাবালিকার]
সর্বশেষ খবর
-
‘অশোকনগর তৈলক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ নয়’, স্পট বার্তা শমীকের
-
হার্ট অ্যাটাকের পর নতুন জীবন, ডিসানে রোগীদের মুখে ঘুরে দাঁড়ানোর গল্প
-
গলার কাঁটা ‘মুসলিম ন্যাটো’! ‘এবার তোমাদের পালা’, সৌদিকে ‘কাঁদিয়ে’ পাকিস্তানকে হুমকি হাউথির
-
সিপিএমের কার্যালয়ে হামলা, ভাঙা হল বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিও! চাঞ্চল্য গোঘাটে
-
পাঞ্জাবে কোন শর্তে অকালিদের সঙ্গে জোট? স্পষ্ট জানিয়ে দিল বিজেপি