সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নায়ক থেকে খলনায়ক। যে দ্রুততায় তকমা বদলাল তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। কিন্তু কে না জানে, বাস্তব যে কোনও কল্পনাকেও হার মানাতে পারে! আর তাই বোধহয় উত্তরপ্রদেশে নায়কের মর্যাদা পাওয়া ডাঃ কাফিল খান এখন ভিলেনের নিন্দা কুড়োচ্ছেন।
[ স্বাধীনতা দিবসেই পাকিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা ভারতের! ]
বিআরডি হাসাপাতালে শিশুমৃত্যুর ঘটনাকে তোলপাড় গোটা দেশ। এই ঘটনাতেই জাতীয় সংবাদমাধ্যমে প্রায় নায়কের মর্যাদা পাচ্ছিলেন ডাঃ কাফিল খান। যখন অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর আশঙ্কা, তখন পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনি। নিজেই ফোন করে বন্ধুদের নার্সিংহোম থেকে অক্সিজেন সিলিন্ডার চেয়ে নেন। এমনকী এক ব্যবসায়ীর থেকে অক্সিজেন কিনতে নিজের এটিএম কার্ডটি পর্যন্ত দিয়ে দেন। শিশুমৃত্যু অবশ্য তাতে রোখা যায়নি। তবে সংখ্যা যে কমানো গিয়েছে তা ডাঃ খানের এই উদ্যমের জোরেই। তা স্বীকার করে নিয়েছিলেন প্রায় প্রত্যেকেই। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই চিকিৎসককেই নোডাল অফিসারের পদ থেকে সরিয়ে দেয় যোগী প্রশাসন। তা নিয়ে বিস্তর সমালোচনা হয়। বলা হয়, ভাল কাজের এই কি পুরস্কার পেলেন এই চিকিৎসক?
[ যোগীর রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা ‘গণহত্যা’, শিব সেনার কোপে বিজেপি ]
কয়েক ঘণ্টা পেরতে না পেরতেই অবশ্য ডাঃ খানের একটি অন্ধকার দিকেও উঠে আসছে। অভিযোগ, বিআরডি হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সরানোর চক্রান্তে যুক্ত ছিলেন এই চিকিৎসক। যে সিলিন্ডার তিনি আনিয়েছেন বলে জানা যাচ্ছিল, তা আসলে সরিয়েই দেওয়া হয়েছিল। তাঁর নিজের ক্লিনিকও ছিল। সেখান থেকেই আবার সিলিন্ডার আনা হয়েছিল সংকটের সময়। এমনকী এই চক্রান্তে বিআরডি মেডিক্যাল কলেজের বরখাস্ত হওয়া প্রিন্সিপাল রাজীব মিশ্র ও তাঁর স্ত্রীও যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। দুজনকেই বরখাস্ত করেছে যোগী প্রশাসন। হাসপাতালের যে কোনও জিনিস কেনার উপর কমিশনও নিতেন তাঁরা, এরকম অভিযোগও করেছেন জুনিয়র স্টাফরা।
[ ডাইনি সন্দেহে মহিলাকে বেধড়ক মার, খুনের আগে জোর করে খাওয়ানো হল মলমূত্র ]
মাত্র দিন দুয়েক আগেই ডাঃ কাফিল খান দেশের চোখে নায়ক ছিলেন। কিন্তু এই অভিযোগের পর তাঁকে এখন খলনায়ক ছাড়া অন্য কিছুই ভাবতে পারছে না কেউ। যদিও এ অভিযোগ নিয়ে মুখ খোলেননি ওই চিকিৎসক।
সর্বশেষ খবর
-
শিক্ষাদপ্তরের অফিসে মোচ্ছব! ঘরে গ্যাস জ্বালিয়ে মাংস রান্না, বিতর্কে বালুরঘাটের কর্মীরা
-
ছুটিতে দেশে ফিরেই বিপত্তি! সংযুক্ত আরব আমিরশাহীতে ভিসা বাতিল ৫ হাজার বাংলাদেশির
-
‘মহিলা বলেই মেলেনি চাকরি’, লিঙ্গবৈষম্যে অভিযুক্ত ইন্ডিয়ান অয়েল, ১২ লক্ষ ক্ষতিপূরণের ‘সুপ্রিম’ নির্দেশ
-
স্বাস্থ্যবিমা বাড়ল আড়াই গুণ! পুজোর আগে সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার নবান্নের
-
এবার বন্দে ভারতে চড়েই প্রতিমা দর্শন, পুজোর বাংলায় নয়া চমক