সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ভুল উত্তর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল হানিপ্রীত। কিন্তু সে কৌশল ফলপ্রসূ হল না। পুলিশের জেরার মুখে অবশেষে ভেঙেই পড়ল রাম রহিমের তথাকথিত দত্তক কন্যা। ধর্ষক বাবার গ্রেপ্তারের পর যে হিংসার ঘটনা ঘটেছিল, তা তারই মস্তিষ্কপ্রসূত বলে কবুল করল পুলিশের কাছে।
[ নাবালিকা স্ত্রীর সঙ্গে সঙ্গমও ধর্ষণ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের ]
হানিপ্রীতকে গ্রেপ্তারের পরই তার কাছে একাধিক প্রশ্ন রাখে পুলিশ। কিন্তু সবই কৌশলে এড়িয়ে যায় হানিপ্রীত। কখনও জানায়, তথ্য জানা নেই তার। বারকয়েক চেষ্টার পর পুলিশ বুঝে যায় মচকালেও ভাঙবে না হানিপ্রীত। এরপরই কৌশলে হানিপ্রীতকে গোপন ডেরায় তুলে নিয়ে গিয়ে লাগাতার জেরা শুরু করে পুলিশ। প্রায় তিনশোটি প্রশ্ন তৈরি করা হয়। রাম রহিমের যৌন জীবন, রাম রহিমের সঙ্গে তার সম্পর্ক, ডেরায় হিংসার ঘটনা, সাধ্বীদের ধর্ষণের মতো একাধিক বিষয় নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। লাগাতার জেরার মুখে নিজেকে আর সামলাতে পারেনি হানিপ্রীত। অবশেষে কবুল করেছে পঞ্চকুল্লায় হিংসার ঘটনার ছক কষেছিল সে নিজেই। ১৭ আগস্ট ডেরায় বসে পুরো ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি হয়। কোন পথে হিংসা ঘটানো হবে, সেই ম্যাপও তৈরি করা হয়। যা হানিপ্রীতের ল্যাপটপ থেকে উদ্ধার করেছে পুলিশ। হিংসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ডেরার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের। ল্যাপটপটি হস্তগত হওয়ার পর থেকেই পুরো ঘটনায় হানিপ্রীতের ভূমিকা জানতে আর বাকি নেই পুলিশের। পুলিশের আশা, ল্যাপটপ থেকে ডেরার আর্থিক লেনদেনেরও হদিশ মিলবে। যদিও হানিপ্রীতের ফোনের এখনও খোঁজ পায়নি পুলিশ। বিদেশে কাকে ফোন করত সে, তাও জানা যায়নি। হানিপ্রীত জানিয়েছে, তার ফোনটি হারিয়ে গিয়েছে। যদিও হানিপ্রীতের ছায়াসঙ্গী শুখদীপ কউর জানাচ্ছেন, সেটি উত্তরপ্রদেশ বা রাজস্থানেই কোথাও লোকানো আছে।
[ ‘কোনদিন শুনব দূষণের কারণে হিন্দুদের দাহ করাও নিষিদ্ধ হয়েছে’ ]
ডেরার পরিচালনায় হিংসার ঘটনায় আদিত্য ইনসান, পবন ইনসান এ গোবি রামকে খুঁজছে পুলিশ। যদিও এখনও তাদের সম্বন্ধে বিন্দুমাত্র তথ্য ফাঁস করেনি হানিপ্রীত। আর তাই তার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে। জেরার মুখে হানিপ্রীত যেভাবে ভেঙে পড়ছে, তাতে এ তথ্য বেশিদিন সে গোপন করতে পারবে না বলেই আশা পুলিশের।
সর্বশেষ খবর
-
ফের মুম্বইয়ের রাস্তায় বিএমডব্লিউ পিষল পথচারীদের, বেপরোয়া গতির বলি ৩, আটক চালক
-
শখের দাম লক্ষ কোটি! বুলেট ট্রেন প্রকল্পে খরচ প্রত্যাশার প্রায় দ্বিগুণ, অঙ্কটা চমকে দেবে
-
শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার
-
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?