মোদির লাল পাগড়ি থেকে পুষ্পবৃষ্টি! ছবিতে ছবিতে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন
শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস।
স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি যে সাতটি মূল ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন, সেগুলি হল উৎপাদন খাত, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, রক্ষাশক্তি, সবুজ ও নীল অর্থনীতি এবং ‘সফট পাওয়ার’। উৎপাদন খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি ভারতীয় পণ্যগুলিকে গুণমান-উৎপাদনের পরিমাণের দিক থেকে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানান।
আরও পড়ুন:
এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় গান 'বন্দে মাতরকম'কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবার বাজানো হল সম্পূর্ণ গানটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়ারা। তাদের মধ্যে বেশিরভাগই পরেছিল সাদা পোশাক। আর কয়েকজন পরেছিল গেরুয়া পোশাক। তাদের আসন বিন্যাস এমনভাবে করা হয়েছিল যাতে দূর থেকে দেখে মনে হয় গ্যালারিতে 'বন্দে মাতরম' লেখা হয়েছে।